• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেপ্তার

রিপোর্টার নাম:
সর্বশেষ: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

Advertisements

রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০ গ্রাম হেরোইনসহ রুবেল ওরফে সুমন (২৯) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। ৩১ জানুয়ারি বিকেলে গোদাগাড়ী থানার রাজাবাড়ী হাট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা। রুবেল ওরফে সুমন  রাজপাড়া থানার আলীগঞ্জ আদর্শগ্রাম এলাকার মাহাতাবের ছেলে। বৃহস্পতিবার সন্ধায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র‌্যাব-৫।

র‌্যাব বিজ্ঞপ্তিতে আরো জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, ১ জন মাদক ব্যবসায়ী যাত্রীবেশে ব্যাটারী চালিত ইজিবাইক যোগে গোদাগাড়ী হতে রাজশাহী মহানগরীর দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা দল রাজশাহী জেলার গোদাগাড়ী থানার রাজাবাড়ী হাট এলাকায় যুব প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পাঁকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে। চেকপোষ্ট পরিচালনাকালে ৩১ জানুয়ারি বিকেলে গোদাগাড়ীর দিক থেকে আসা একটি ইজিবাইক আসলে থামানোর সংকেত দেওয়া মাত্র ও র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ইজিবাইকে যাত্রীবেশে থাকা সুমন কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা কারলে র‌্যাব সদস্যরা তাকে আটক করে। পরবর্তীতে আটককৃত ব্যক্তির দেহতল্লাশী করে তার ট্রাউজার প্যান্টের সামনের কোমরের বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫০০ গ্রাম হেরোইনসহ হাতে নাতে তাকে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‌্যাব।


আরো খবর