• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

হাতেনাতে চাঁদাবাজি ধরে বন্ধের নির্দেশ দিলেন এমপি আসাদ

রিপোর্টার নাম:
সর্বশেষ: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
হাতেনাতে চাঁদাবাজি ধরে বন্ধের নির্দেশ দিলেন এমপি আসাদ
হাতেনাতে চাঁদাবাজি ধরে বন্ধের নির্দেশ দিলেন এমপি আসাদ

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর নওহাটা বাজারে যানবাহনে চাঁদাবাজি হাতে নাতে ধরলেন স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ। বুধবার সকালে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাবার পথে তিনি অটোরিক্সা, সিএনজি ও ভুটভুটিতে চাঁদা আদায় করতে দেখে গাড়ি দাঁড় করান। পরে স্থানীয়দের সাথে কথা বলে চাঁদাবাজির বিষয়ে অবহিত হন। সেখান থেকেই সংসদ সদস্য আসাদুজ্জামান পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেনকে ফোন করে দ্রুত এই চাঁদাবাজি বন্ধের নির্দেশ দেন। এর পরপরই স্থানীয় থানা পুলিশ এই কার্যক্রম বন্ধ করে দেয়।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ বুধবার সকালে একটি অনুষ্ঠানে যোগ দিতে মোহনপুর যাচ্ছিলেন। এসময়
নওয়াটা ব্রিজের পাশে সিএনজি, অটো রিক্সা ও ভুটভুটি থেকে চাঁদা তুলতে দেখেন। আসাদুজ্জামান সেখানে নেমে আসলে স্থানীয়রা চাঁদাবাজি নিয়ে অভিযোগ করেন। তারা বলেন, একটি চক্র দীর্ঘদিন ধরে এখানে জোর করে টাকা আদায় করে আসছে। স্থানীয় এক অটো চালক বলেন ‘টাকা না দিলে তারা ঘাড়াই (মারপিট করে)’। তারা এজন্য সংসদ সদস্যের সহযোগিতা চায়। এর রপরই সংসদ সদস্য স্থানীয় পুলিশ কর্মকর্তাকে ফোন করে এগুলো বন্ধের নির্দেশ দেন।
এবিষয়ে রাজশাহীর পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, সকালে এমপি স্যার ফোন করেছিলেন। আসলে এটি চাঁদাবাজির মত ঘটনা নয়। তারা লাইন ধরে সিরিয়ালের জন্য নিজেরাই লোক রেখেছে। প্রত্যেককে ১০ টাকা করে দিতে হয়। তারপরও যেহেতু এমপি স্যার নির্দেশ দিয়েছে রাস্তায় কাউকে টাকা তুলতে দেওয়া হবে না। আমি নিষেধ করে দিয়েছি। আর কেউ টাকা নিবে না।
এবিষয়ে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ বলেন, আমি ঐ পথ দিয়ে যাচ্ছিলাম। সেখানে দেখি টাকা তোলা হচ্ছে। আমি অটো ও সিএনজি চালকদের সাথে কথা বলেছি। তারা বলছে এটি জোর করে টাকা নেওয়া হচ্ছে। আমার এলাকাতে কোন চাঁদাবাজি হবে না। তাই আমি সেটি নিষেধ করেছি। পাশাপাশি ওসিকে নির্দেশ দিয়েছি যাতে এমন ঘটনা আর না ঘটে। আশা করছি চালকদের আর কাউকে চাঁদা দিতে হবে না।
এমপি আসাদ বলেন, আমি নিজে নিয়ম মেনে চলতে পছন্দ করি। আমি চাই আমার এলাকায় নিয়মের বাইরে কিছু হবে না। আগে কে কী করেছে সেসব ভুলে এখন সবাই নিয়ম মেনে চলবে এটিই আমার প্রত্যশা।

Advertisements


আরো খবর