• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন, নিহত ৪

রিপোর্টার নাম:
সর্বশেষ: শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪

রাজশাহী সংবাদ ডেস্ক

Advertisements

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন। দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরুর আগের রাতে শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে ট্রেনটিতে আগুন দেয়ার ঘটনা ঘটে। ট্রেনটি বেনাপোল থেকে ঢাকায় কমলাপুর রেল স্টেশনে আসছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার পর ট্রেনের একটি বগিতে প্রথম আগুন জ্বলতে দেখা যায়। এরপর একে একে চারটি বগিতে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম রাত ১০টার দিকে জানান, আগুনের এই ঘটনায় চারজন নিহত হয়েছেন। আরও কেউ হতাহত হয়েছেন কি না তাৎক্ষণিকভাবে তা বলা যাচ্ছে না। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের এক কর্মকর্তা জানান, ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত ১০টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নেভানোর পর পুড়ে যাওয়া বগিগুলোতে তল্লাশি চালান ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। তারা পুড়ে যাওয়া বগিগুলোর ভেতর থেকে একে একে চারটি মরদেহ উদ্ধার করেন। বগিগুলোর ভেতরে আরও মরদেহ থাকতে পারে বলে আশঙ্কা করছে ফায়ার সার্ভিস।

ঘটনাস্থলে চার প্লাটুন আনসার মোতায়েন

এদিকে, গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভাতে সাহায্য করা ও নিরাপত্তা জোরদার করতে চার প্লাটুন আনসার মোতায়েন করা হয়েছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সূত্র জানায়, শুক্রবার রাত ৯টার দিকে ট্রেনটিতে দুষ্কৃতিকারীরা আগুন ধরিয়ে দেয়। বেনাপোল থেকে যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকায় আসছিল। কমলাপুর রেলস্টেশনে পৌঁছার অল্প কিছুক্ষণ আগে গোপীবাগ কাঁচাবাজারের সামনে ট্রেনটিতে আগুন দেয় দুষ্কৃতকারীরা।

সেখানে আগুন নিয়ন্ত্রণসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে আনসার গার্ড ব্যাটালিয়নের (এজিবি) এক প্লাটুন এবং অঙ্গীভূত আনসারের তিন প্লাটুন আনসার জরুরি ভিত্তিতে মোতায়েন করা হয়।

প্রসঙ্গত, সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে আন্দোলনে থাকা বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর হরতাল-অবরোধের মধ্যে গত দু’মাসে প্রায় তিনশ যানবাহনে নাশকতার ঘটনা ঘটেছে। এর মধ্যে একাধিক স্থানে ট্রেনে আগুন দেয়া এবং রেললাইন কেটে রাখার কয়েকটি ঘটনায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে।


আরো খবর