• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম
জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে বেকারি মালিকদের জন্য বিশেষ ছাড়ে মেশিনারিজ দেবে কিট্ ফাষ্ট বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক আইন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে বরেন্দ্র শিশু থিয়েটারের বর্ষপূর্তি পল্টন ট্র্যাজেডির বিচার দাবীতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ রাজশাহী কালচারাল একাডেমির পরিচালকের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন শহরের সৌন্দর্য ধরে রাখাই বড় চ্যালেঞ্জ
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পৌনে ৪ কোটি টাকার অনুদান বিতরণ

রিপোর্টার নাম:
সর্বশেষ: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

প্রশাসনে চাকরিরত অবস্থায় সরকারি কর্মচারীর মৃত্যু ও আহতদের মাঝে পৌনে ৪ কোটি টাকার অনুদান বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চেক বিতরণ করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে ৫০ জনকে ৩ কোটি ৭৪ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী। এ সময় ৪৪ জনকে ৮ লাখ করে, পাঁচ জন ৪ লাখ করে এবং একজনকে ২ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়।

জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় কোনো সরকারি কর্মচারী মারা গেলে তার পরিবারের সদস্যরা আর্থিক অনুদান পান ৮ লাখ টাকা। আর গুরুতর আহত হয়ে কেউ স্থায়ীভাবে অক্ষম হলে তার পরিবারের সদস্যরা পান ৪ লাখ টাকা। আগে এই অনুদানের চেকের জন্য সংশ্লিষ্ট দফতরে ঘুরতে হতো বিপদগ্রস্ত পরিবারকে। এখন দ্রুত সময়ের মধ্যে সহজ প্রক্রিয়ায় এই চেক হস্তান্তর করা হচ্ছে।


আরো খবর