• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আচরণবিধি লঙ্ঘন, ক্ষমা চাইলেন এমপি ফারুক চৌধুরী

রিপোর্টার নাম:
সর্বশেষ: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক 
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান এমপি ওমর ফারুক চৌধুরী ক্ষমা চেয়েছেন।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) মো. আবু সাঈদের কাছে পাঠানো চিঠিতে তিনি দুঃখ প্রকাশ করে ক্ষমা চান।
লিখিত বক্তব্যে ফারুক চৌধুরী দাবি করেন, আচরণবিধি লঙ্ঘন হওয়ার মতো কোনো নির্বাচনী সমাবেশ তিনি করেন নি। তারপরও যদি বিষয়টিকে আচরণবিধি লঙ্ঘন বলে মনে হয়, তাহলে তিনি দুঃখ প্রকাশ করছেন এবং নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কাছে ক্ষমা চাইছেন। ওমর ফারুক চৌধুরীর পক্ষে তার আইনজীবী এজাজুল হক মানু চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে এই লিখিত জবাব দিয়ে এসেছেন।
তাই নির্বাচন অনুসন্ধান কমিটির পক্ষ থেকে আগামী বুধবার (৫ ডিসেম্বর) এমপি ওমর ফারুক চৌধুরীকে সতর্ক করে একটি চিঠি দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানা গেছে।
আজ শোকজের জবাব দিলেও ভবিষ্যতে যেন এমপি ওমর ফারুক চৌধুরী তার নির্বাচনী আর আচরণবিধি লঙ্ঘন না করেন, ওই চিঠিতে এজন্য তাকে সতর্ক করা হতে পারে বলেও আভাস পাওয়া গেছে।

Advertisements


আরো খবর