• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ডিবির অভিযানে এক কেজি হেরোইনসহ গ্রেপ্তার ১

রিপোর্টার নাম:
সর্বশেষ: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

 

নিজস্ব প্রতিবেদক

Advertisements

রাজশাহীর গোদাগাড়ী প্রেমতলী এলাকায় অভিযান পরিচালনা করে ১ কেজি হেরোইনসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। রোববার রাত সাড়ে ১১ টার দিকে প্রেমতলী পদ্মানদীর পাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিৎ করেন জেলা ডিবি পুলিশ।

জানা গেছে, গোদাগাড়ী এলাকায় মাদক উদ্ধার কাজে নিয়োজিত ছিলো জেলা ডিবি পুলিশের এসআই করিম, এসআই নাসিমসহ একটি টিম। রোববার রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওই টিম জানতে পারে প্রেমতলী এলাকায় একটি বড় হেরোইনের চালান ভারত থেকে পাচার হয়ে আসছে এবং দুই মাদক কারবারি চালনটি নিয়ে আসছে।

এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওই টিম প্রেমতলী পানি উন্নয়ন বোর্ডের ঘরের পাসেই অভিযান পরিচালনা করে। এসময় প্রেমতলী কাঠালবাড়িয়া গ্রামের মৃত শফিকুলের ছেলে সাব্বির রহমান সাকিম (৩৮) কে ১ কেজি হেরোইনসহ হাতে নাতে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এসময় আরএমপি দামকুড়া হরিপুর বেড়পাড়া এলাকার রুহুল আমিনের ছেলে রফিকুল ইসলাম ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পদ্মা নদীর দিকে অন্ধকারে পালিয়ে যায়। একারনে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

গ্রেপ্তারকৃত সাকিম ও রফিকুল দীর্ঘদিন যাবত মাদক কারবারের সাথে জড়িত ও কোটি টাকার হেরোইন তাদের বলে ডিবি পুলিশের কাছে স্বীকার করে। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই করিম বাদি হয়ে গোদাগাড়ী থানায় মাদক আইনে মামলা দায়ের করেছেন।


আরো খবর