• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নজরুল বর্ষ উপলক্ষে রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন, সাম্য ও মানবতার চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

Advertisements

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খাদেমুল ইসলাম মোল্যা। নজরুলবিষয়ক বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমা হামিদ।

ড. শামীমা হামিদ বলেন, কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। তার লেখনীতে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা, শোষণমুক্তি ও স্বাধীনতার চেতনা তুলে ধরা হয়েছে। তাঁর সাহিত্যকর্ম ও জীবনদর্শন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়।

উপাচার্য প্রফেসর ড. খাদেমুল ইসলাম মোল্যা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সাহিত্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের চর্চাকে উৎসাহিত করবে। পাশাপাশি নজরুলের অসাম্প্রদায়িক ও সাম্যবাদী চেতনা ধারণ করতে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে। আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্ম স্মরণ করা হয়।


আরো খবর