• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহী জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
রাজশাহী জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
রাজশাহী জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

রাজশাহী জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, কর্মসম্পাদনে গতিশীলতা আনয়ন এবং দাপ্তরিক কার্যক্রমের মানোন্নয়নের লক্ষ্যে তিন দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

Advertisements

মঙ্গলবার দুপুরে রাজশাহী জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদের সভাকক্ষে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলী। প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ইউসুফ আলী বলেন, কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি, পেশাগত জ্ঞান উন্নয়ন এবং দাপ্তরিক কাজে গতিশীলতা আনতে প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বাড়াতে হবে। জনগণকে দ্রুত ও মানসম্মত সেবা প্রদান নিশ্চিত করতে সবাইকে আন্তরিকতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে দাপ্তরিক কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করতে হবে।

সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। প্রশিক্ষণ কোর্সের পরিচালক ও প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা। এ সময় জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আরো খবর