• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নকল ও ভেজাল কৃষি উপকরণ প্রতিরোধে কেন্দ্রীয় টাস্কফোর্স গঠনের আহ্বান

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
নকল ও ভেজাল কৃষি উপকরণ প্রতিরোধে কেন্দ্রীয় টাস্কফোর্স গঠনের আহ্বান
নকল ও ভেজাল কৃষি উপকরণ প্রতিরোধে কেন্দ্রীয় টাস্কফোর্স গঠনের আহ্বান

নকল ও ভেজাল, অবৈধ ও অননুমোদিত কৃষি উপকরণের বিস্তার রোধে কেন্দ্রীয় টাস্কফোর্স গঠন, মাঠপর্যায়ে নজরদারি বৃদ্ধি এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন কৃষি খাতের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাংবাদিকরা। তাঁরা বলেন, নকল ও ভেজাল কৃষি উপকরণ ব্যবহারে কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দেশের খাদ্যনিরাপত্তা, পরিবেশ ও কৃষির টেকসই উন্নয়ন হুমকির মুখে পড়ে।

Advertisements

রোববার (১১ অক্টোবর) রাজশাহীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ে সিনজেনটা বাংলাদেশ লিমিটেড ও বাংলাদেশ এগ্রিকালচারাল জার্নালিস্টস ফোরামের (বিএজেএফ) যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা। সভাপতিত্ব করেন রাজশাহীর আঞ্চলিক সহকারী বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ আবু সাদাত মোহাম্মদ তোয়াব। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এনটোমলজি বিভাগের অধ্যাপক ড. গোপাল দাস। মূল আলোচনা উপস্থাপন করেন সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি বিভাগের পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম।

মূল প্রবন্ধে অধ্যাপক ড. গোপাল দাস নকল, ভেজাল ও অবৈধ কৃষি উপকরণের জাতীয় ও আন্তর্জাতিক বাজার পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, এসব পণ্যের কারণে কৃষকের জীবিকা, সরকারি রাজস্ব, জাতীয় খাদ্যনিরাপত্তা ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। অসাধু চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিচ্ছিন্ন উদ্যোগের পরিবর্তে সমন্বিত ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ প্রয়োজন। এ জন্য কেন্দ্রীয় পর্যায়ে টাস্কফোর্স গঠন, অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা এবং তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন তিনি।

মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, নকল, ভেজাল ও অবৈধ কৃষি উপকরণের বাণিজ্য কৃষি উৎপাদনশীলতা, খাদ্যনিরাপত্তা এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কৃষিপণ্যের গ্রহণযোগ্যতার জন্য বড় চ্যালেঞ্জ। কৃষককে নির্ভরযোগ্য ও মানসম্মত কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করা ছাড়া টেকসই কৃষি উন্নয়ন ও রপ্তানি বৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন কঠিন।

তিনি বলেন, বর্তমানে প্রায় এক বিলিয়ন মার্কিন ডলারের পর্যায়ে থাকা কৃষিপণ্যের রপ্তানি আগামী কয়েক বছরে পাঁচ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য রয়েছে। এ লক্ষ্য অর্জনে কৃষি খাতের বিদ্যমান সমস্যাগুলো কার্যকরভাবে মোকাবিলা করতে হবে। এ জন্য সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি খাত, গণমাধ্যম ও সংশ্লিষ্ট সব পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, নকল ও ভেজাল কৃষি উপকরণের বাণিজ্য প্রতিরোধে নিয়ন্ত্রক সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার করা জরুরি। এ ধরনের অপরাধে জড়িত চক্রগুলো শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি কৃষক ও বিক্রেতাদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।

রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা বলেন, কৃষক দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি। কৃষকদের নকল ও ভেজাল কৃষি উপকরণ দিয়ে প্রতারিত করা মানে দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত করা। এ সমস্যা মোকাবিলায় জেলা ও উপজেলা পর্যায়ে নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি আয়োজন এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে কেন্দ্রীয় টাস্কফোর্স গঠন করা প্রয়োজন।

আলোচনায় বক্তারা বলেন, নিরাপদ ও মানসম্মত কৃষি উৎপাদন নিশ্চিত করতে আসল বীজ এবং অনুমোদিত ও মানসম্মত বালাইনাশক ব্যবহার অপরিহার্য। কৃষি উপকরণের গুণগত মান ও সত্যতা নিশ্চিত করা শুধু কৃষকের স্বার্থ রক্ষার বিষয় নয়, এটি জাতীয় খাদ্যনিরাপত্তার সঙ্গেও সরাসরি সম্পর্কিত।

বক্তারা আরও বলেন, অস্বাভাবিক কম দামে কৃষি উপকরণ বিক্রির প্রলোভন অনেক সময় কৃষকদের প্রতারণার ঝুঁকিতে ফেলে। তাই পণ্যের লেবেল, অনুমোদনসংক্রান্ত তথ্য ও সত্যতা যাচাই করে নির্ভরযোগ্য বিক্রয়কেন্দ্র থেকে কৃষি উপকরণ কেনার বিষয়ে কৃষকদের সচেতন করতে হবে। পাশাপাশি প্রতারণার শিকার হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর পদ্ধতি সম্পর্কেও তাঁদের জানাতে হবে।

সভায় বক্তব্য দেন রাজশাহী কৃষি তথ্য অফিসের টেকনিক্যাল পার্টিসিপ্যান্ট মো. দেলোয়ার হোসেন, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শ ম সাজু, রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক আহসান হাবীব অপু, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত এবং দৈনিক উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম। এ ছাড়া রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি শামসুর রহমান শান্তন ও রাজশাহী আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক পাপিয়া রহমান মৌরি উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নকল ও ভেজাল কৃষি উপকরণ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম শুধু সভা-সেমিনারে সীমাবদ্ধ রাখলে চলবে না। জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে এসব কার্যক্রম সম্প্রসারণ করতে হবে। কৃষক ও বিক্রেতাদের ব্যবহারিক প্রশিক্ষণ, বাজার পর্যবেক্ষণ, তথ্য বিনিময় এবং সমন্বিত আইন প্রয়োগ জোরদার করতে হবে।

আলোচনা সভায় কৃষকের স্বার্থ সুরক্ষা, মানসম্মত কৃষি উপকরণ সরবরাহ এবং নকল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সরকারি প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বেসরকারি খাত, গণমাধ্যম ও কৃষকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।


আরো খবর