• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম
জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে বেকারি মালিকদের জন্য বিশেষ ছাড়ে মেশিনারিজ দেবে কিট্ ফাষ্ট বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক আইন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে বরেন্দ্র শিশু থিয়েটারের বর্ষপূর্তি পল্টন ট্র্যাজেডির বিচার দাবীতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ রাজশাহী কালচারাল একাডেমির পরিচালকের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন শহরের সৌন্দর্য ধরে রাখাই বড় চ্যালেঞ্জ
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহী-১ আসনে বিএনএম’র প্রার্থী শামসুজ্জোহা বাবুর মনোনয়ন জমা

রিপোর্টার নাম:
সর্বশেষ: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত প্রার্থী শামসুজ্জোহা বাবু মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার সকালে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও ও সহকারী রিটার্নিং অফিসার আতিকুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এসময় তার বাবা আব্দুল লতিফ তার সঙ্গে ছিলেন।
মনোনয়ন জমা দেয়ার পর শামসুজ্জোহা বাবু সাংবাদিকদের বলেন, আমি এই মাটিতেই বেড়ে উঠেছি। আমি ছোট বেলা থেকেই এখানকার মানুষের পাশে আছি। মানুষের বিপদে আপদে সবার পাশে থাকার মাধ্যমেই সাধারণ মানুষের মাঝে আমার পরিচিতি। অগনিত মানুষের ভালোবাসায় আমি সিক্ত। তাদের প্রত্যাশারই অংশ হিসেবে আমি আজ রাজনীতির সাথে জড়িত। বিএনএম আমাকে মনোনয়ন দিয়ে মানুষের পাশে থাকার জন্য প্রাতিষ্ঠানিক অবস্থান তৈরী করে দিয়েছে। এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। গত কয়েক দিনে আমি মানুষের যে আবেগ দেখেছি, তাদের কাছ থেকে যে পরামর্শ পাচ্ছি তাতে আমি ভালো ফলাফলের বিষয়ে আশাবাদি। আমি বিশ^াস করি নোঙ্গর প্রতীক খুব শীঘ্রই গোদাগাড়ী-তানোরে ব্যাপকভাবে সাড়া ফেলবে।
এদিকে, বিকেলে শামসুজ্জোহা বাবু তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেনের কাছে তার মনোনয়নপত্র জমা দেন।


আরো খবর