• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা-ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা-ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন
রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা-ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদ এবং ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন।

Advertisements

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর)  বিকালে রাজশাহী চেম্বার অব কমার্সের প্রেস কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সংগঠনটির সভাপতি মো. আবু বাক্কার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, কৃষি বিপণন অধিদপ্তর চলতি বছরের ৩১ আগস্ট প্রজ্ঞাপন জারি করে কোল্ড স্টোরেজে প্রতি কেজি আলু সংরক্ষণের ভাড়া ৬ টাকা ৭৫ পয়সা থেকে কমিয়ে ৬ টাকা নির্ধারণ করে। সরকারি নির্ধারিত ওই ভাড়া অনুযায়ী বর্তমানে আলু সংরক্ষণ ও ডেলিভারি দেওয়া হচ্ছে।

এরই ধারাবাহিকতায় সোমবার (২১ সেপ্টেম্বর) রাজশাহী নগরের এয়ারপোর্ট থানাধীন দৌলতপুর এলাকার রহমান সিডস স্টোরেজ প্রাইভেট লিমিটেডে প্রতি কেজি ৬ টাকা দরে বস্তা হিসেবে ওজন করে আলু ডেলিভারি দেওয়া হচ্ছিল। এ সময় বেলা সাড়ে ১১টার দিকে ৩০ থেকে ৩৫ জন বহিরাগত স্টোরেজে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে বলে অভিযোগ করা হয়।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, হামলাকারীরা স্টোরেজের ম্যানেজার আব্দুল হালিম সরকারকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে ডেলিভারি অর্ডার কর্মকর্তা আজিজুর রহমানকে সরকারি নির্ধারিত ৬ টাকা কেজির পরিবর্তে ৫ টাকা দরে ডিও কাটতে চাপ দেওয়া হয়। এতে রাজি না হওয়ায় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।

একপর্যায়ে হামলাকারীরা হিসাবরক্ষক রায়হান রানাকে মারধর করে। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে শ্রমিক সালাউদ্দিনকেও মারধর করা হয়। এ ছাড়া সহকারী ম্যানেজার আজিজুর রহমানসহ স্টোরেজের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীর ওপরও হামলা করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

হামলাকারীরা স্টোরেজের অফিস কক্ষের চেয়ার-টেবিল, কম্পিউটার, ক্যাশ কাউন্টারের কাচ ও ম্যানেজারের টেবিল ভাঙচুর করে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ। পরে তারা স্টোরেজের ভেতরে ঢুকে আলুর বস্তা নিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা স্টাফদের ভয়ভীতি দেখিয়ে ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে রাজশাহী কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবু বাক্কার বলেন, একটি স্বার্থান্বেষী মহল সরকার নির্ধারিত ভাড়াও দিতে চাইছে না। তারা বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এ অবস্থায় কোল্ড স্টোরেজের কর্মকর্তা-কর্মচারী ও মালিকপক্ষ নিরাপত্তাহীনতায় রয়েছে।

তিনি বলেন, রহমান সিডস স্টোরেজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ইতোমধ্যে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পাশাপাশি রাজশাহীর সব কোল্ড স্টোরেজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজশাহীতে প্রায় ৪০টি কোল্ড স্টোরেজ রয়েছে। এসব প্রতিষ্ঠানের সঙ্গে বিপুলসংখ্যক শ্রমিক-কর্মচারী সম্পৃক্ত। নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে আলু সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি কোল্ড স্টোরেজ শিল্পও ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।

লিখিত বক্তব্যে বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানির মূল্য এবং শ্রমিক-কর্মচারীদের মজুরি বেড়েছে। এসব বিষয় বিবেচনায় কৃষি বিপণন অধিদপ্তর আলু সংরক্ষণের ভাড়া প্রতি কেজি ৬ টাকা নির্ধারণ করেছে। তবে রাজশাহী কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতি কেজি আলুর ভাড়া ৭ টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছিল। পরে সরকারি নির্ধারিত ভাড়া মেনে নেওয়া হয়েছে বলে জানান সংগঠনটির সভাপতি। এ ঘটনায় সরকারকে যথাযথ তদন্ত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে রাজশাহী কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক ফজলুর রহমান, রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি হাসান আলী, সহ-সভাপতি শামসুর রহমান শান্তন, জিয়াউর আহমেদসহ বিভিন্ন কোল্ড স্টোরেজের মালিকরা।


আরো খবর