তানোরে উন্নয়ন সংস্থা (FH) এফএইচ-এর উদ্যোগে নিবন্ধিত এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ছাতা বিতরণ করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ফুড ফর দ্য হাংরি ইন্টারন্যাশনাল (এফএইচ অ্যাসোসিয়েশন)-এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে নিবন্ধিত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ছাতা বিতরণ করা হয়েছে।
এফএইচ অ্যাসোসিয়েশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক, তানোর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহিদুল ইসলাম, উপজেলা প্রোগ্রাম কর্মকর্তা জাহাঙ্গীর আলম, এফএইচ অ্যাসোসিয়েশনের প্রকল্প সমন্বয়কারী বিমল হেমরম, এফএইচ অ্যাসোসিয়েশনের ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর রাশিদা পারভিন, এফএইচ অ্যাসোসিয়েশনের ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর সামিউল ইসলাম, এফএইচ অ্যাসোসিয়েশনের ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর অনুপ নখরেখ, ভ্যালু এক্সচেঞ্জ কো-অর্ডিনেটর রেজুয়ানুল ইসলাম সৈকতসহ এফএইচ-এর সকল কর্মকর্তা-কর্মচারী।
অনুষ্ঠানটি পরিচালনা করেন এফএইচ অ্যাসোসিয়েশনের ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর আবু তালেব এবং সঞ্চালনা করেন এফএইচ অ্যাসোসিয়েশনের ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর আসমা খাতুন। স্বাগত বক্তব্য রাখেন এফএইচ অ্যাসোসিয়েশনের প্রকল্প সমন্বয়কারী বিমল হেমরম।
বিমল হেমরম বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে অনেক কিছুই ডিজিটাল হয়ে গেলেও হাতের লেখার গুরুত্ব আজও অপরিসীম। হাতের লেখা শিক্ষার্থীর মানসিক বিকাশ, ধৈর্য, মনোযোগ এবং ব্যক্তিত্বের প্রতিফলন ঘটায়। তিনি আরও বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করে এবং তাদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে।
এফএইচ অ্যাসোসিয়েশনের ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর আবু তালেব বলেন, ফুড ফর দ্য হাংরি সবসময়ই শিক্ষা, সংস্কৃতি, মানবিকতা ও সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও তরুণ প্রজন্মকে সৃজনশীল, নৈতিক ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা বিজয়ীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য অনুপ্রেরণা দেন। অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর প্রচেষ্টাকে তারা প্রশংসা করেন এবং নিয়মিত লেখাপড়া চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।