• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম
মেহেরচণ্ডীতে বিএনপির মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান রামেবির স্থাপন প্রকল্প পরিদর্শনে বিসিপিএস প্রেসিডেন্ট ও চমেবি উপাচার্য শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতসহ পাঁচ দফা দাবিতে রাজশাহী কলেজ ছাত্রদলের স্মারকলিপি বাঁশ-বেতসহ কামারদের পণ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শীতলতার অধিকার সবার, কিন্তু পৃথিবীকে উষ্ণ করে নয় রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাকাব অফিসার্স অ্যাসোসিয়েশনের বিভিন্ন দাবি উপস্থাপন রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাকাবে নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ৪৭ তম বুনিয়াদি প্রশিক্ষণ শুরু ঘরবন্দি চর আষাড়িয়াদহের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

মেহেরচণ্ডীতে বিএনপির মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
মেহেরচণ্ডীতে বিএনপির মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
মেহেরচণ্ডীতে বিএনপির মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মেহেরচণ্ডী এলাকায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার সকাল ১০টায় রাজশাহী মহানগর বিএনপির সভাপতির নির্দেশনায় মতিহার থানা (উত্তর) যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অভিযানকালে মেহেরচণ্ডী এলাকার বিভিন্ন সড়ক ও ড্রেনে মশক নিধন স্প্রে এবং ব্লিচিং পাউডার প্রয়োগ করা হয়। পাশাপাশি ডেঙ্গু মশার লার্ভা ধ্বংসে বিভিন্ন স্থানে জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা পরিষ্কার করেন নেতাকর্মীরা।

কর্মসূচিতে নেতৃত্ব দেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি আলহাজ্ব মামুন-অর-রশিদ মামুন। এ সময় বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সাধারণ সম্পাদক মো. বজলুজ্জামান মোহন, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহীন আক্তার সাঈদ, মতিহার থানা (উত্তর) স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সোহেল রানা, সাবেক যুবদল নেতা মো. রেজাউল করিমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরিচ্ছন্নতা অভিযান চলাকালে মামুন-অর-রশিদ মামুন বলেন, ডেঙ্গুর ভয়াবহতা থেকে নাগরিকদের রক্ষা করতে নিজেদের বসতবাড়ি ও আশপাশের আঙিনা নিয়মিত পরিষ্কার রাখা জরুরি। সবার সম্মিলিত সচেতনতা ও পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমেই ডেঙ্গুমুক্ত নগরী গড়ে তোলা সম্ভব।


আরো খবর