• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম
মেহেরচণ্ডীতে বিএনপির মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান রামেবির স্থাপন প্রকল্প পরিদর্শনে বিসিপিএস প্রেসিডেন্ট ও চমেবি উপাচার্য শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতসহ পাঁচ দফা দাবিতে রাজশাহী কলেজ ছাত্রদলের স্মারকলিপি বাঁশ-বেতসহ কামারদের পণ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শীতলতার অধিকার সবার, কিন্তু পৃথিবীকে উষ্ণ করে নয় রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাকাব অফিসার্স অ্যাসোসিয়েশনের বিভিন্ন দাবি উপস্থাপন রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাকাবে নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ৪৭ তম বুনিয়াদি প্রশিক্ষণ শুরু ঘরবন্দি চর আষাড়িয়াদহের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতসহ পাঁচ দফা দাবিতে রাজশাহী কলেজ ছাত্রদলের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতসহ পাঁচ দফা দাবিতে রাজশাহী কলেজ ছাত্রদলের স্মারকলিপি
শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতসহ পাঁচ দফা দাবিতে রাজশাহী কলেজ ছাত্রদলের স্মারকলিপি

রাজশাহী কলেজের কমনরুমের বিভিন্ন সমস্যা দ্রুত সংস্কার, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতসহ পাঁচ দফা দাবিতে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী বরাবর স্মারকলিপি দিয়েছে রাজশাহী কলেজ ছাত্রদল। বৃহস্পতিবার ( ১৭ সেপ্টেম্বর) সকালে রাজশাহী কলেজের অধ্যক্ষের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উত্থাপিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, কমনরুমের অভ্যন্তরীণ কাঠামো মেরামত, আধুনিক রংকরণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা; প্রয়োজন অনুযায়ী নতুন চেয়ার, টেবিল ও বেঞ্চ স্থাপন এবং পর্যাপ্ত লাইট ও ফ্যানের ব্যবস্থা করা; মানসম্মত ও পর্যাপ্ত সংখ্যক নতুন ক্যারম বোর্ড সরবরাহ করা; কমনরুমে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন এবং সংলগ্ন শৌচাগার নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সচেতনতা বৃদ্ধিতে প্রতি বছর আনুষ্ঠানিকভাবে ‘কলেজ ইনডোর গেমস টুর্নামেন্ট’ আয়োজনের দাবি জানানো হয়।

এ সময় রাজশাহী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রাশিকুজ্জামান প্রীতম বলেন, শিক্ষার্থীদের অবসর, পারস্পরিক যোগাযোগ ও বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমের জন্য কমনরুম গুরুত্বপূর্ণ। তাই এর বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধান করে শিক্ষার্থীদের জন্য উপযোগী পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। স্মারকলিপি প্রদানকালে রাজশাহী কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আরো খবর