• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাকাব অফিসার্স অ্যাসোসিয়েশনের বিভিন্ন দাবি উপস্থাপন রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাকাবে নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ৪৭ তম বুনিয়াদি প্রশিক্ষণ শুরু ঘরবন্দি চর আষাড়িয়াদহের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা জেলা পুলিশের অভিযানে বাঘায় দুই পিস্তলসহ নারী গ্রেপ্তার রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে আন্তর্জাতিক যৌথ গবেষণা রামেবি’র উন্নয়ন কাজ পরিদর্শন করলেন সিন্ডিকেট সদস্যগণ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজশাহী কলেজে বর্ণাঢ্য আয়োজন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজশাহীতে নানান কর্মসূচিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রবিবার বিকেলে রাজশাহী মহানগর মহিলা দলের উদ্যোগে নগরীর বাটার মোড় এলাকা থেকে র‌্যালিটি বের হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শুরুর আগে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, পায়রা ও ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। প্রধান বক্তা ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সখিনা খাতুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সহ-সভাপতি আসলাম সরকার, সহ-সভাপতি অলিউল হক রানা, সহ-সভাপতি অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, সহ-সভাপতি ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় রাজশাহী মহানগর মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ ছিলেন।


আরো খবর