রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ৪৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। রোববার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক প্রশিক্ষণ ইনস্টিটিউটে মাসব্যাপী এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান।
প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ এস এম আহসানউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক তাজ উদ্দিন আহমেদ। মাসব্যাপী এ প্রশিক্ষণে কর্মকর্তা পর্যায়ের ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।
ঊর্ধ্বতন অনুষদ সদস্য কাওসার জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রশিক্ষণ ইনস্টিটিউটের অনুষদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।