• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ঘরবন্দি চর আষাড়িয়াদহের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ঘরবন্দি চর আষাড়িয়াদহের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা
ঘরবন্দি চর আষাড়িয়াদহের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা

গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভূবন পাড়া গ্রামে আশ্রয়ণ প্রকল্পের ২০টি ঘরে বসবাস করছেন দরিদ্র ও অসহায় পরিবার। তবে এসব পরিবারের জন্য যাতায়াতের আলাদা রাস্তা না থাকায় সামান্য বৃষ্টিতেই চরম দুর্ভোগে পড়তে হচ্ছে তাদের। বর্তমানে বন্যার পানিতে ঘরবন্দি হয়ে পড়েছেন এসব পরিবার।

Advertisements

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শুক্রবার ঘরের আশপাশে বন্যার পানি প্রবেশ করে। এরপর থেকে গত দুই দিন ধরে কয়েকটি পরিবার কার্যত ঘরবন্দি হয়ে পড়েছে। আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের যাতায়াতের জন্য আলাদা কোনো রাস্তা না থাকায় পানি বাড়ার সঙ্গে সঙ্গে তাদের দুর্ভোগও বেড়েছে।

আশ্রয় প্রকল্পের বাসিন্দা সুজন আলী বলেন, ‘আমরা দুই-তিন দিন ধরে পানিবন্দি হয়ে পড়ে আছি। বাসা থেকে বের হলে জামাকাপড় ভিজে পার হতে হয় । আমাদের বাড়ির চারপাশে পানি উঠে গেছে। নারী-পুরুষ কেউ সহজে বাইরে যেতে পারছে না। আমাদের নিজস্ব কোনো রাস্তা নেই। ফলে পানি বাড়ার সঙ্গে সঙ্গে আশপাশের সবকিছু পানিতে তলিয়ে গেছে।

চর আষাড়িয়াদহ ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আয়নাল হক বাবু বলেন, আশ্রয়ণ প্রকল্পে ২০টি ঘর রয়েছে। এসব ঘরের আশপাশে বন্যার পানি উঠে গেছে। ফলে ওইসব বাড়ির বাসিন্দাদের ঘর থেকে বের হওয়া খুব কঠিন হয়ে পড়েছে।

তবে চর আষাড়িয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম (ভোলা) প্রথমে বলেন, সেখানে বন্যার পানি ওঠেনি, বৃষ্টির পানি জমে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেখানে বন্যার পানি ওঠার সম্ভাবনাও খুবই কম। পরে তিনি ফোন দিয়ে বলেন, আমি সেখানে যাচ্ছি। গিয়ে পরিস্থিতি দেখে আপনাকে জানাবো।

এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান বলেন, কিছুক্ষণ আগে আমি বিষয়টি জানতে পেরেছি। আমি রাজশাহীতে একটি মিটিংয়ে আছি। গিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেব।


আরো খবর