• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রামেবি’র উন্নয়ন কাজ পরিদর্শন করলেন সিন্ডিকেট সদস্যগণ

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
রামেবি'র উন্নয়ন কাজ পরিদর্শন করলেন সিন্ডিকেট সদস্যগণ
রামেবি'র উন্নয়ন কাজ পরিদর্শন করলেন সিন্ডিকেট সদস্যগণ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যগণ। শনিবার ( ১২ সেপ্টম্বর) বেলা সাড়ে ১২টার দিকে রামেবির সদস্যরা রাজশাহী নগরীর সিলিন্দা এলাকায় ৬৭.৭৮ একর জমির ওপর চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন।
এসময় কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। সিন্ডিকেটের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজ দ্রুত গতিতে এগিয়ে নেওয়ার বিষয়েও কথা বলেন। কাজ এগিয়ে নিতে সরকার ও নিজের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও রামেবির সিন্ডিকেট সদস্য এ্যাডভোকেট শফিকুল হক মিলন।

Advertisements

এসময় রাজশাহী- ৫ আসনের সংসদ সদস্য ও রামেবির সিন্ডিকেট সদস অধ্যাপক নজরুল ইসলাম তিনিও রামেবির কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
এ সময় সংসদ সদস্যদ্বয় আরো বলেন, এ মেডিকেল বিশ্ববিদ্যালয় শুধু রাজশাহীর নয় এ অঞ্চলের মানুষের চিকিৎসা সেবায় বড় ধরনের ভূমিকা পালন করবে। এসময় প্রধানমন্ত্রীকে রামেবি পরিদর্শনে নিয়ে আসারও আশাবাদ ব্যক্ত করেন তারা।

সিন্ডিকেট সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রামেবির কোষাধ্যক্ষ ও সিন্ডিকেট সদস্য, ডা: মো: জাকির হোসেন খোন্দকার, প্রফেসর ডা: খন্দকার মো: ফয়সল আলম, প্রফেসর ডা: মো: জহিরুল হক, প্রফেসর ডা: মো: আজিজুল হক আজাদ, প্রফেসর ডাঃ লিয়াকত আলী, প্রফেসর ডা: মোহাম্মদ সাইফুল ইসলাম, অধ্যাপক ডা: মো: সাইফুল ইসলাম, ড. মোহাম্মদ সাদিকুল ইসলাম,

এছাড়াও উপস্থিত ছিলেন রামেবির ভারপ্রাপ্ত রেজিস্টার ও সিন্ডিকেট সভার সদস্য সচিব প্রফেসর ডা. শাহ আলমসহ রামেবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।


আরো খবর