• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাবা চেয়েছিলো ছেলে ১ বছরের জেল পেলো ৬ মাস

বড়াইগ্রাম প্রতিনিধি
সর্বশেষ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
বাবা চেয়েছিলো ছেলে ১ বছরের জেল পেলো ৬ মাস
বাবা চেয়েছিলো ছেলে ১ বছরের জেল পেলো ৬ মাস

মাদকাসক্ত সন্তানকে মাদক সেবন থেকে ফেরাতে ভ্রাম্যমাণ আদালতের কাছে ১ বছরের জেল চেয়েছিলো বাবা। কিন্তু ভ্রাম্যমাণ আদালতের বিচারক ওই সন্তানকে ৬ মাসের জেল দেয়। পাশাপাশি আদালত আরও ৩ জন মাদকাসক্তকে বিভিন্ন মেয়াদে জেল দেয়।

Advertisements

সোমবার দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা জান্নাতুল ফেরদৌস ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৪ মাদকাসক্ত যুবককে কারাদণ্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার শিবপুরের আব্দুল আলীমের ছেলে সোহান আহমেদ (২২), জলন্দার জমসেদ আলীর ছেলে জাহিদুল ইসলাম (২৬) ও আব্দুস সামাদের ছেলে সাগর আহমেদ (২৮) এবং হারোয়ার জমসেদ আলীর ছেলে শাকিল রানা (২২)।

সোহানের পিতা আব্দুল আলীম জানান, মাদকাসক্ত ছেলে টাকার জন্য আমার ভ্যানের ব্যাটারী বিক্রি করে দিয়েছে। ঘরের হাড়ি-পাতিল থেকে শুরু করে হাতের কাছে বিক্রি যোগ্য যা পাচ্ছে তা নিয়েই বিক্রি করে নেশা করছে। বাধা দিলে বাবা-মা কে মারধর করে। ছেলের এই নির্যাতন ও মাদক থেকে ফেরাতে ভ্রাম্যমাণ আদালতের কাছে ১ বছরের জেল চেয়েছিলাম। কিন্তু ছেলেকে ৬ মাসের জেল দিলো। এ সময় আব্দুল আলীম এলাকার চিহ্নিত মাদক বিক্রেতাদের আটক ও জেল দেওয়ার দাবী জানায়।

আদালতের বিচারক ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারা মোতাবেক তাদের একজনকে ৬ মাস, একজনকে ৩ মাস ও অপর দুইজনকে এক মাস করে কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে।


আরো খবর