• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক
স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিব এবং রাজশাহী অঞ্চলের কৃতি সন্তান ড. আ. ন. ম. বজলুর রশীদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। সোমবার সচিবালয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

Advertisements

এ সময় রাসিক প্রশাসক নবনিযুক্ত সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর নতুন দায়িত্বের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান। সাক্ষাৎকালে রাজশাহী অঞ্চলের স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ স্বাস্থ্য খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাঁদের মধ্যে মতবিনিময় হয়।
উল্লেখ্য, ড. আ. ন. ম. বজলুর রশীদ রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃতি সন্তান। তিনি এর আগে দীর্ঘদিন রাজশাহী বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেন।


আরো খবর