• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের পত্রকথা ও রিলস প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের পত্রকথা ও রিলস প্রতিযোগিতা
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের পত্রকথা ও রিলস প্রতিযোগিতা

সৃজনশীল লেখনী, সাংবাদিকতা ও ডিজিটাল কনটেন্ট নির্মাণে শিক্ষার্থীদের উৎসাহিত করতে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পত্রকথা ও রিলস প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

Advertisements

সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে যোগাযোগ ও সাংবাদিকতা অধ্যয়ন বিভাগ এবং জার্নালিজম অ্যান্ড মিডিয়া সোসাইটি ক্লাবের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. আনসার উদ্দিন, রেজিস্ট্রার ড. আজিবার রহমান, যোগাযোগ ও সাংবাদিকতা অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্রকল্যাণ উপদেষ্টা আবুজার এবং বিভাগীয় প্রধান ড. জান্নাতুল জাহান।

বক্তারা বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়ায় সৃজনশীলতা ও দক্ষতা শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের নিজেদের প্রতিভা বিকাশের পাশাপাশি ইতিবাচক ও তথ্যনির্ভর কনটেন্ট তৈরিতে উৎসাহিত করবে।

প্রতিযোগিতায় শিক্ষার্থীরা লেখনী ও ভিডিও নির্মাণের মাধ্যমে তাদের সৃজনশীল প্রতিভা তুলে ধরেন। ‘পত্রকথা’ প্রতিযোগিতায় বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে লেখনী এবং ‘রিলস’ প্রতিযোগিতায় স্বল্পদৈর্ঘ্যের ভিডিওর মাধ্যমে নানা বিষয় সৃজনশীলভাবে উপস্থাপন করেন তারা।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের মধ্যে সাংবাদিকতা, সৃজনশীল লেখনী ও ডিজিটাল মিডিয়ার প্রতি আগ্রহ সৃষ্টি এবং প্রতিভাবান শিক্ষার্থীদের উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। পাশাপাশি ইতিবাচক, সৃজনশীল ও তথ্যনির্ভর কনটেন্ট তৈরিতে শিক্ষার্থীদের দক্ষ করে তোলার বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়েছে। অনুষ্ঠানের শেষপর্বে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। বিভাগীয় শিক্ষার্থীদের প্রাণবন্ত সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শেষ হয়।


আরো খবর