• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগর পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৮

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
নগর পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৮
নগর পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৮

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে নানা অপরাধের অভিযোগে মোট ২৮ জনকে আটক করা হয়েছে। আরএমপির উপ-কমিশনার গাজিউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৪ জন, মাদক মামলায় ১০ জন এবং অন্যান্য মামলায় ১৪ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।
৬ জুয়াড়ি গ্রেপ্তার
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ টিম অভিযান পরিচালনা করে ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। এসময় ৫২ পিস প্লে-কার্ড (তাস), জুয়া খেলার কাজে ব্যবহৃত নগদ ৩ হাজার ৫৭০ টাকা এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আরএমপির বিশেষ টিম কাশিয়াডাঙ্গা থানার বশড়ী এলাকার ভাটার পুকুর পাড়ের বাবু ওরফে ঘুটু বাবুর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় রাজপাড়া থানার বুলনপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে বকুল ওরফে কল্কা (৪৭) কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া গ্রামের মৃত লুৎফর শেখের ছেলে মো: মিঠু (৪২), একই গ্রামের মৃত জাহাঙ্গীর ছেলে মো: রানা (৩৫), একই গ্রামের মৃত বারিক শেখের ছেলে মুন্টু শেখ (৫৫), বশড়ী গ্রামের মৃত গোলাপ শেখের ছেলে ফরমান (৫৬), রাজপাড়া থানার লক্ষীপুর ভাটাপাড়া গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে শামসুল আলম (৪৯)কে গ্রেপ্তার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গোলজারবাগ গুড়িপাড়া গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে বাবু ওরফে ঘুটু বাবু (৫৫) কৌশলে পালিয়ে যায়।
এসময় তাদের হেফাজত থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত ৫২ পিস প্লে-কার্ড (তাস), ২টি স্মার্টফোন এবং জুয়া খেলার কাজে ব্যবহৃত নগদ ৩ হাজার ৫৭০ টাকা জব্দ করা হয়। এছাড়াও পলাতক আসামির বসতবাড়ি তল্লাশি করে রাখা ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া, পলাতক আসামির বসতবাড়ি থেকে মাদকদ্রব্য উদ্ধার হওয়ায় তার বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনের পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গাঁজাসহ ১ গ্রেপ্তার
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট, গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সেই সাথে মাদক বিক্রির নগদ অর্থ ও মাদক বিক্রির কাজে ১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম বোয়ালিয়া থানার পঞ্চবটি শ্বশানঘাট এলাকায় অভিযান পরিচালনা করে শেখেরচক পঞ্চবটি গ্রামের জাফরের ছেলে মহিমা ওরফে মাহিম (২০)কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৬পিস ইয়াবা ট্যাবলেট ও ১৬ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেই সাথে মাদক বিক্রির নগদ ২৭০ টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। আসামির বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Advertisements


আরো খবর