• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাকাবের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
রাকাবের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান
রাকাবের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজী আব্দুর রহমান যোগদান করেছেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ৩ সেপ্টেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত হয়ে তিনি রাকাবের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

Advertisements

এর আগে কাজী আব্দুর রহমান জনতা ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি অগ্রণী ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি এবং রাকাবে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কাজী আব্দুর রহমান ১৯৯৮ সালে সিনিয়র অফিসার হিসেবে রূপালী ব্যাংকে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। সেখানে তিনি একাধিক শাখার শাখা প্রধান, করপোরেট শাখা প্রধান, প্রিন্সিপাল শাখা প্রধান ও জোনাল হেড হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি রাজশাহী, রংপুর ও ঢাকা (দক্ষিণ) অঞ্চলের বিভাগীয় প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।

তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার বিষয়ে স্নাতকোত্তর এবং খুলনা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশের একজন ডিপ্লোমেড অ্যাসোসিয়েটস।

কাজী আব্দুর রহমান বিআইবিএম ও বাংলাদেশ ব্যাংকসহ দেশে-বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেছেন। তিনি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার সৈয়দমহল্লা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।


আরো খবর