• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাসিকের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট পরিদর্শনে মেয়র

রিপোর্টার নাম:
সর্বশেষ: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

Advertisements

দেশ-বিদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে নবসৃষ্ট রাজশাহী সিটি কর্পোরেশন স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে চারটি কোর্সের উপর দক্ষতা প্রশিক্ষণে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষ্যে সোমবার বিকেল সাড়ে তিনটায় নগর ভবনের এনেক্স ভবনের ১০ম তলায় স্থাপিত রাজশাহী সিটি কর্পোরেশন স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন রাসিক মেয়র ।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশন স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের কো-অর্ডিনেটর ও রাজশাহী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান, সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান, সচিব মোবারক হোসেন, সহকারী প্রোগ্রামার রেজওয়ানুল হুদা, সহকারী প্রোগ্রামার সিয়াম পারভেজ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজশাহী সিটি কর্পোরেশন স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে চারটি কোর্সের উপর দক্ষতা প্রশিক্ষণে শিক্ষার্থী ভর্তি করা হবে। কোর্স চারটি হচ্ছে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং, ভিডিও এডিটিং ফর ফ্রিল্যান্সিং। চার মাস মেয়াদী প্রতিটি কোর্সে আসন রয়েছে ৩০টি। অফলাইন ও অনলাইনে ফরমপূরণ ও জমাদানের তারিখ ০১/১২/২০২৩ খ্রিঃ হতে ১২/১২/২০২৩ খ্রিঃ পর্যন্ত। আগামী ২৩/১২/২০২৩ তারিখ হতে ক্লাস শুরু হবে। মূলত রাজশাহী সিটি কর্পোরেশনের অর্থায়নে এ প্রশিক্ষণের আয়োজন।  প্রতিটি কোর্সে নামমাত্র কোর্স ফি ২০০০/- (দুই হাজার) টাকা। কোর্স শেষে সিটি কর্পোরেশন এবং বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড (ইঞঊই)/জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (ঘঝউঅ) খবাবষ এর সনদ প্রদানসহ প্রশিক্ষণ গ্রহণকারীদের কর্মসংস্থানের সুযোগ প্রদান করা হবে। কমিউনিকেশন দক্ষতা বৃদ্ধির জন্য বিনামূল্যে ইংলিশ স্পোকেন কোর্স অন্তর্ভুক্ত থাকবে।


আরো খবর