• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
রাজশাহীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
রাজশাহীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে একাডেমিয়া ক্লাস এন্ড এক্সাম পয়েন্টের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে রাজশাহী সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Advertisements

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক নাহিদ হাসান নায়েলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী। বিশেষ অতিথি ছিলেন অ্যারোডেক্স লার্নিং ইনস্টিটিউট, হাই-টেক পার্ক, রাজশাহীর পরিচালক রোকনুজ্জামান আনসারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ জিল্লুর রহমান। অনুষ্ঠানে প্রাথমিক বৃত্তি প্রস্তুতি ব্যাচ-২০২৫-এর বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, স্মারক ও পুরস্কার দেওয়া হয়। এছাড়া একাডেমিয়া ক্লাস এন্ড এক্সাম পয়েন্টের অন্যান্য শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ সবুর আলী বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশে নিয়মিত অধ্যয়নের পাশাপাশি নৈতিক মূল্যবোধ অর্জন করতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের ওপরও গুরুত্ব দিতে হবে। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরো খবর