• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগর পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৬

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
নগর পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৬
নগর পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৬

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে নানা অপরাধের অভিযোগে মোট ৩৬ জনকে আটক করা হয়েছে। আরএমপির উপ-কমিশনার গাজিউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ২১ জন, মাদক মামলায় ১০ জন এবং অন্যান্য মামলায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

Advertisements

গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৭
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পবা, কাটাখালী, বোয়ালিয়া, কাশিয়াডাঙ্গা ও কর্ণহার থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ অর্থ এবং মোটরসাইকেলসহ সহ ৫ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পবা থানা পুলিশ কৈপুকুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত হারেজ মন্ডলের ছেলে জয়নাল আবেদীন (৬৭)কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে রাখা ২৫ গ্রাম গাঁজা ও ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আরএমপি’র পবা থানায় ৩টি মাদক মামলা রয়েছে।

পবা থানা পুলিশ একই দিন দুপুর পৌনে ৩টার দিকে দাদপুর (বাগিচাপাড়া) গ্রামের আশরাফ আলীর ছেলে রিপন আলী (২৩)এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে রিপনকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত হতে মোট ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও একই দিন দুপুর সোয়া ৩টার দিকে কাটাখালী থানা পুলিশ নওদাপাড়া স্কুল মোড় নামক স্থানে চেকপোস্ট পরিচালনা করে চৌমুহনী বাজারের দিক হতে আগত শ্যামপুর শান্তিনগর গ্রামের আকতার আলী ওরফে আফতাবের ছেলে মহিদুল বিশ্বাস ওরফে মহিদুল ইসলাম (৩২)কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত হতে মোট ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। উল্লেখ্য আসামি মহিদুলের বিরু্দ্েধ কাটাখালী থানায় ১টি ও রাজশাহী জেলার পুঠিয়া থানায় ১টি মাদক মামলা রয়েছে।

এদিকে একই দিন রাত আড়াইটার দিকে বোয়ালিয়া থানা পুলিশ গৌরহাঙ্গা পুকুরের দক্ষিণ পার এলাকায় অভিযান পরিচালনা করে উপশহর সেক্টর-২ গ্রামের মৃত শামসুল করিমের ছেলে সাফকাত করিম ওরফে শুভ (৪৪)কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত হতে মোট ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ১ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।
তাছাড়াও একই তারিখ বিকাল আনুমানিক ৬টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ উত্তর গুড়িপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে হড়গ্রাম মুন্সিপাড়া গ্রামের মৃত মনোয়ার হোসেনের ছেলে মো: সুমন (৪৮)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত হতে মোট ৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে, বুধবার রাত ১১ টার দিকে কর্ণহার থানা পুলিশ দমদমা গ্রামের মৃত রহেদ আলমের ছেলে মো: সাজু (৩২) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে সাজু এবং দর্শনপাড়া নামোপাড়া গ্রামের একরামুল হকের ছেলে শরিফুল ইসলাম (৩৩)কে গাঁজা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পবা, রাজশাহীতে আসামিদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হলে চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। উল্লেখ্য গ্রেপ্তারকৃত আসামি সাজুর বিরুদ্ধে ডিএমপি এর পল্লবী থানায় ১টি মাদক মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ট্যাবলেটসহ গ্রেপ্তার ৩
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম অভিযান পরিচালনা করে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। সেইসাথে মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়েছে।
বৃগস্পতিবার দুপুর পৌনে ২ টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ভুগরোইল পশ্চিমপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে সোহাগ (২৯) উত্তর নওদাপাড়া গ্রামের নাজির উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (৩০) এবং একই গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে মো: ইকবাল (২৯)কে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫২ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ১ হাজার ৭০ টাকা জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আরো খবর