বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অভিযান চালিয়ে ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোদাগাড়ী থানার ফরাদপুর এলাকার থেকে এসব জব্দ করা হয়। বিজিবির অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বিজিবি সদস্যরা তাকে ধরতে ধাওয়া করলে সে সঙ্গে থাকা একটি পলিথিনের প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে প্যাকেটটি তল্লাশি করে ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করা হয়। জব্দকৃত মালামাল শুল্ক গুদাম, রাজশাহীতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।