• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজশাহী মহানগর ও উপজেলা বাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা।

Advertisements

এক বাণীতে তিনি বলেন, বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। এ পবিত্র দিনে বিশ্বজগতের রহমত ও মানবতার মুক্তির দূত, সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সা.) পৃথিবীতে শুভাগমন করেন। মহানবী (সা.)-এর সমগ্র জীবন ও আদর্শ মানবজাতির জন্য শান্তি, সাম্য, ন্যায়, মানবিকতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনন্য দৃষ্টান্ত।

তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানুষকে সত্য, ন্যায় ও কল্যাণের পথে চলার শিক্ষা দিয়েছেন। তাঁর আদর্শ অনুসরণ করলেই সমাজ থেকে হিংসা, বিদ্বেষ, বৈষম্য ও অসহিষ্ণুতা দূর করে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব। তাই পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা আমাদের ব্যক্তি ও সামাজিক জীবনে ধারণ করে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও কল্যাণময় সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।

রাজশাহী জেলা পরিষদের প্রশাসক আরও বলেন, মহানবী (সা.)-এর জীবনাদর্শ আমাদের জন্য চিরন্তন পথনির্দেশনা। তাঁর শিক্ষা অনুসরণ করে অসহায় ও দুঃখী মানুষের পাশে দাঁড়ানো, পারস্পরিক ভালোবাসা ও সৌহার্দ্য বৃদ্ধি এবং সমাজে ন্যায় ও মানবিকতা প্রতিষ্ঠার অঙ্গীকার করতে হবে।

তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর উসিলায় রাজশাহী মহানগর ও উপজেলা বাসীসহ সকল মুসলমানের জীবনে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ নেমে আসুক। মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি আরও সুদৃঢ় হোক। মহান আল্লাহ আমাদের সবাইকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে জীবন পরিচালনার তৌফিক দান করুন। আমিন।


আরো খবর