• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে: এমপি মিলন

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে: এমপি মিলন
গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে: এমপি মিলন

গাছ ও প্রকৃতির ভারসাম্য রক্ষা না হলে মানুষের অস্তিত্ব হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. মোহাম্মদ শফিকুল হক মিলন। পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যথাযথ পরিচর্যার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
মঙ্গলবার দুপুরে পবা উপজেলার নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি মিলন। ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ কর্মসূচির আয়োজন করে। বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে এমপি মিলন বলেন, গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে।

Advertisements

পরিবেশ রক্ষায় প্রতি বছর দেশে পাঁচ কোটি গাছ লাগানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না। গাছকে সন্তানের মতো পরিচর্যা করে বড় করে তুলতে হবে। তিনি আরও বলেন, শুধু মেহগনি নয়, পরিবেশের প্রয়োজন বিবেচনায় ঔষধি, ফলদ ও সৌন্দর্যবর্ধক ফুলের গাছও লাগাতে হবে। বিদ্যালয় ও বাড়ির আঙিনাসহ খালি জায়গায় পরিকল্পিতভাবে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর মাধ্যমে সবুজ পরিবেশ গড়ে তুলতে হবে।

শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, গান-বাজনা ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডের চর্চা প্রয়োজন। সরকারি নির্দেশনার কথা উল্লেখ করে তিনি বলেন, চতুর্থ শ্রেণি থেকে শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ড. আব্দুর রউফ ও পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন। কর্মসূচির উদ্বোধন শেষে এমপি মিলন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। পরে তিনি ও শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আরো খবর