• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আরএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
আরএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ২
আরএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ২

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ পৃথক অভিযান পরিচালনা করে দেশীয় তৈরি চোলাই মদ ও আমদানি নিষিদ্ধ নেশাজতীয় ইসকাফ সিরাফ উদ্ধার এবং নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ করেছে। এসময় নারীসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়। আরএমপির উপ-কমিশনার গাজিউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

Advertisements

বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শুক্রবার দুপুর আড়াইটার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার লক্ষীপুর বাগানপাড়া গ্রামের মৃত মাহাবুল শেখের স্ত্রী বুলবুলি বেগম (৫৪) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে বুলবুলিকে গ্রেপ্তার করে। এসময় তার বসতবাড়ি তল্লাশি করে রাখা ১১.১ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়। সেইসাথে মাদক সরবরাহের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৪৭০ টাকা জব্দ করা হয়। উল্লেখ্য আসামি বুলবুলি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আরএমপির রাজপাড়া থানায় পূর্বের ১৬টি মাদক মামলা রয়েছে।
এছাড়াও একই তারিখ রাত সোয়া ১০টার দিকে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম দামকুড়া থানার জাঙ্গালপাড়া গ্রামের মৃত রহিম মোল্লার ছেলে রফিকুল ইসলাম (৪৫) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে রফিকুলকে গ্রেপ্তার করে। এসময় তার বসতবাড়ি তল্লাশি করে বিক্রির উদ্দেশ্যে রাখা আমদানি নিষিদ্ধ ভারতীয় তৈরি নেশাজতীয় ৪ বোতল এসকাফ সিরাফ উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে সংশ্লিস্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের দামকুড়া থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে দেশীয় তৈরি চোলাইমদসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টায় দিকে দামকুড়া থানা পুলিশ হলদিবোনা গ্রামে অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত প্রমেশ্বর হেমব্রমের ছেলে দানিয়েল হেমব্রম (৩৮)কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত হতে রাখা ২০ (বিশ) লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজাতে প্রেরণ করা হয়েছে।

ট্যাবলেটসহ গ্রেপ্তার ১ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার থানার মির্জাপুর পুলিশ ফাঁড়ি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকাল সোয়া ১০টায় দিকে মতিহার থানা পুলিশ বিনোদপুর বাংলাদেশ বেতারের মাঠ সংলগ্ন দক্ষিণ-পূর্ব পার্শ্বে আম গাছের নিচে অভিযান পরিচালনা করে চন্দ্রিমা থানার মেহেরচন্ডী পূর্বপাড়া গ্রামের আলমের ছেলে অমিত হাসান আভি (২১)কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত হতে বিক্রির উদ্দেশ্যে রাখা ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

কর্ণহার ও পবা থানা অভিযানে গ্রেপ্তার ১১ জন রাজশাহী মহানগরীর কর্ণহার ও পবা থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় ১১ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত তাস, মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়।
শুক্রবার রাত সোয়া ১১টার দিকে কর্ণহার থানা পুলিশ ধর্মহাটা গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় একই গ্রামের সজিবের মুদি দোকানের ঘরের বারান্দা থেকে জুয়া খেলা অবস্থায় আনার আলীর ছেলে মো. বাদশা (৫২), আবুল খায়েরের ছেলে মাইনুদ্দিন (৩৫), মৃত আব্দুল গফুরের ছেলে বাইদুল ইসলাম (৫০), আউয়ালের ছেলে মো. রনি (৩৫), মৃত হুমায়ন কবিরের ছেলে মাসুদ রানা (৩৬), মো. সাইদুরের ছেলে মো. সবুজ (৩০), মিনারুল ইসলামের ছেলে শাহিনুর ইসলাম (৩৩), মৃত আব্দুল মালেকের ছেলে জারজিস আলী (৪৫), মৃত ফাইজুদ্দিনের ছেলে তাজরুল ইসলাম (৪৪), এবং কামরুজ্জামানের ছেলে সজিব (২৭)কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে জুয়া খেলায় ব্যবহৃত নগদ ১ হাজার ৯০ টাকা, ২ সেট পুরাতন তাস ও ১টি প্লাস্টিকের চট জব্দ করা হয়।
এছাড়াও, পবা থানা পুলিশ শনিবার ভোর সোয়া ৪টার দিকে পবা থানার পারিলা ইউনিয়নের সিডির মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কান্দুস পারিলা গ্রামের মৃত মজের আলীর ছেলে সেলিম রেজা (৪২)কে অনলাইন জুয়া খেলা অবস্থায় গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে অনলাইন জুয়ার অ্যাপসসহ ১টি মোবাইল ফোন ও নগদ ৭ হাজার টাকা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।


আরো খবর