রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে নানা অপরাধের অভিযোগে মোট ১৯ জনকে আটক করা হয়েছে। আরএমপির উপ-কমিশনার গাজিউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক মামলায় ১১ জন এবং অন্যান্য মামলায় ২ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।
মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা শাখা (ডিবি), পবা, চন্দ্রিমা ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ পৃথক পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ এবং নারীসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার রাত ৯ টার দিকে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বোয়ালিয়া থানার মিরেরচর এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের বাবলুর ছেলে রাসেল (৩২)কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ একই দিন রাত পৌনে ৯টার দিকে বেলপুকুর থানার ভড়ুয়াপাড়া গ্রামের হারার মেয়ে ও ফজলুর স্ত্রী রাজিয়া বেগম (৪১) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে রাজিয়াকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ১ হাজার ৫১০ টাকা জব্দ করা হয়।
এছাড়াও একই দিন রাত ৯ টার দিকে পবা থানা পুলিশ নওহাটা বাজার এলাকার মৃত আবু বক্করের ছেলে আব্দুর রহমান সবুজ (৩০) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে সবুজ ও একই থানার শ্রীপুর গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে বাবু (৪০)কে গ্রেপ্তার করে। এসময় সবুজের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং জুয়া খেলার কাজে ব্যবহৃত বিভিন্ন ৫১টি অনলাইন জুয়া/বেটিং অ্যাপস ও ৭টি জি-মেইল আইডিসহ ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। এছাড়াও বাবুর হেফাজত থেকে ১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জুয়া খেলার কাজে ব্যবহৃত বিভিন্ন ৫টি অনলাইন জুয়া/বেটিং অ্যাপস ও ১টি জি-মেইল আইডিসহ ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
এছাড়াও একই দিন সন্ধ্যা পৌনে ৭ টার দিকে চন্দ্রিমা থানা পুলিশ মেহেরচন্ডী মধ্যপাড়া এলাকার আ: রাজ্জাকের ছেলে সাকিব হোসেন (২৮)- এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে সাকিব, একই গ্রামের মো: মুকুল আলীর ছেলে মো: সোহাগ (২২) এবং মোক্তার আলীর ছেলে রেজানুর রহমান রেজান (২৫)কে গ্রেপ্তার করে। এসময় সাকিবের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৮ পিস ইয়াবা ট্যাবলেট ও সোহাগের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অপর আসামি রেজান দীর্ঘদিন ধরে সাকিব ও সোহাগের সহযোগী হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। উল্লেখ্য, আসামি সাকিবের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় ৩টি মাদক ও ২টি পেনাল কোড আইনে মামলা রয়েছে।
অপরদিকে, গত সোমবার পৌনে ১২টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় বসবাসরত রাজশাহী জেলার তানোর থানার ধানতৈর গ্রামের জারজিস আলীর ছেলে শহিদুল ইসলাম শহিদ ওরফে জাফর (৪৮) এর বর্তমান বসতবাড়িতে অভিযান পরিচালনা করে জাফরকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, আসামি জাফরের বিরুদ্ধে আরএমপি’র বিভিন্ন থানায় ৪টি ও নাটোর জেলার সদর থানায় ১টি মাদক মামলা রয়েছে।
এছাড়াও একই তারিখ পৌনে ১০ টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ আর্দশপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে দামকুড়া থানার ধুতরাবন গ্রামের মো: জিয়ারুল হকের ছেলে মো: রাব্বিল হোসেন ওরফে রাব্বি (২৬) পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। এসময় তার ফেলে যাওয়া বিক্রির উদ্দেশ্যে রাখা ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, পলাতক আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় ২টি মাদক মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও জুয়া আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো করা হয়েছে। এছাড়াও পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আরএমপির মাদকবিরোধী ট্যাবলেটসহ অভিযানে গ্রেপ্তার ৪ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম পৃথক অভিযান পরিচালনা করে ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে। এ সময় মাদক বিক্রির নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৭টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার লক্ষীপুর হার্টফাউন্ডেশন এলাকার বদরুল ইসলামের ছেলে বাশিরুল ইসলাম (৩৪) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে বাসিরুল, লক্ষীপুর (বাকির মোড়) গ্রামের ছদর আলীর ছেলে মো: রাজীব (৩৫) এবং আয়নাল হকের ছেলে মো: বিশাল (২৪)কে গ্রেপ্তার করে। এসময় বাশিরুলের হেফাজত থেকে রাখা ১১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ৪ হাজার ৬৫০ টাকা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। অপর আসামি রাজীবের হেফাজত থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৮৫০ টাকা জব্দ করা হয়।
এছাড়াও অন্য আসামি বিশালের হেফাজত থেকে অনলাইন জুয়া পরিচালনা ও খেলার কাজে ব্যবহৃত বিভিন্ন ৭টি জুয়া/বেটিং অ্যাপস ও ১টি জি-মেইল আইডিসহ ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি বাশিরুলের বিরুদ্ধে রাজপাড়া থানায় ৩টি মাদক ও ২টি পেনাল কোড আইনে মামলা রয়েছে। এছাড়া রাজীবের বিরু্দ্েধ রাজপাড়া থানায় ৩টি মাদক মামলা ও বিশালের বিরু্দ্েধ রাজপাড়া থানায় ২টি ও দামকুড়া থানায় ১টি মাদক মামলা রয়েছে।
এছাড়াও বিশেষ টিম একই দিন ভোর সাড়ে ৪টার দিকে রাজপাড়া থানার পাঠার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে একই থানার আইডি হাসপাতাল কোয়ার্টার গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে আবির হোসেন (২৬)কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৭ পিস ইয়াবা, ২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও অনলাইন জুয়া পরিচালনা ও খেলার কাজে ব্যবহৃত ১টি জুয়া/বেটিং অ্যাপস ও ১টি জি-মেইল আইডিসহ ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। উল্লেখ্য, আসামি আবিরের বিরুদ্ধে রাজপাড়া থানায় ১টি পেনাল কোড আইনে মামলা রয়েছে।