• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়
আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে মহানগর ফুটবল দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। মঙ্গলবার দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Advertisements

সভায় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে ও খেলোয়াড়দের উৎসাহ প্রদান করছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী সাবেক ও বর্তমান খেলোয়াড়দের ক্রীড়া ভাতা প্রদান করছে সরকার। নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্যে নতুন কুঁড়ি স্পোর্টস চালু করেছে।

রাসিক প্রশাসক বলেন, রাজশাহীর ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নগরীতে ২২টি খেলার মাঠ তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে একটি ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজ শুরু হয়েছে। মাদকমুক্ত রাজশাহী গড়ে তুলতে যুব সমাজকে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। রাজশাহীর ক্রীড়াঙ্গণকে আরও এগিয়ে নিতে তিনি ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন রাসিক প্রশাসক।

সভায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেল রানা, রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, মুক্তার হোসেন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন ডলার, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোজাম্মেল হক, সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক আলী আফতাব তপন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ শামসুল হুদা কিসলু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাইফুদ্দিন বাচ্চু, সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠক মুরাদুজ্জামান এলান, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল, সোনালী অতীত ক্লাবের সহ-সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, কোষাধ্যক্ষ আলিম বাবু, রাসিকের ক্রীড়া কর্মকর্তা শ্যামল পারভেজ শিমুলসহ মহানগর ফুটবল দলের খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।


আরো খবর