• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
গবেষণা ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা: রাবিতে শিল্প-একাডেমিয়া সংলাপ বিজিবির অভিযানে মদ ও সিরাপ জব্দ গণশুনানিতে মানুষের পাশে জেলা প্রশাসক, তাৎক্ষণিক সহযোগিতায় খুশি সাধারণ মানুষ ক্যানসারে একে একে স্বজন হারাচ্ছে পরিবার রাবিতে চালু হচ্ছে জাপানি ভাষা শিক্ষা কোর্স নগর পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় চীনের বিশেষজ্ঞ দলকে সাথে নিয়ে রেশম কারখানা ঘুরে দেখলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী রাজশাহী সিল্কের ঐতিহ্য ফেরার আশা মাজারে টিউবওয়েল বসিয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা স্থপতি রাজিউদ্দীন দুরারোগ্য রোগে আক্রান্ত
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

মাজারে টিউবওয়েল বসিয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
মাজারে টিউবওয়েল বসিয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা
মাজারে টিউবওয়েল বসিয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা

বাঘায় একটি মাজারে সুপেয় পানির জন্য নিজ উদ্যোগে টিউবওয়েল স্থাপন করেছেন জেলা ছাত্রদলের আহবায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার। মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলার বাঘা পৌরসভার চক-আমোদপুর এলাকায় ‘কাশেম-ফকির’-এর মাজারে তিনি এ টিউবওয়েল স্থাপন করেন। সেখানে দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সমস্যা সমাধান করায় স্থানীয়দের প্রশংসায় ভাসছেন তিনি।

স্থানীয়রা জানান, মাজারে অনেকে আসেন। তবে পানির কারনে বিড়ম্বনায় পড়তে হয়। নারী ও শিশুরা এসেও সমস্যার সম্মুখীন হতেন। বিষয়টি জানার পর টিউবওয়েল বসানোর উদ্যোগ নেন শামীম। এতে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হলো। এর আগে বিভিন্ন সময় বন্যা দুর্গতদের বাড়ি বাড়ি খাবার পৌছে দিয়েছিলেন তিনি।

এ বিষয়ে জেলা ছাত্রদলের আহবায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার ঢাকা মেইলকে বলেন, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার জনগণের জন্যই কাজ করে যাচ্ছে। আমিও বাঘা উপজেলাবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই। সেজন্য চেষ্টা করছি জনগণের পাশে দাঁড়ানোর। ছাত্রদল শুধু শিক্ষার্থীদের জন্য নয়, আপামর জনসাধারণের জন্যই কার্যক্রম পরিচালনা করে। জনগণের সমর্থনে আগামীতে আরও বেশি এ ধরণের কার্যক্রম জোরদার করতে চাই।


আরো খবর