• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

স্থপতি রাজিউদ্দীন দুরারোগ্য রোগে আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
স্থপতি রাজিউদ্দীন দুরারোগ্য রোগে আক্রান্ত
স্থপতি রাজিউদ্দীন দুরারোগ্য রোগে আক্রান্ত

রাজশাহী মহানগরে নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ “স্মৃতি অম্লান” এর পরিকল্পনা, নকশা ও বাস্তবায়নকারী, দেশবরেণ্য স্থপতি রাজিউদ্দীন আহমাদ দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছেন। কানাডার একটি হাসপাতালে তাঁর চিকিৎসা ইতোমধ্যেই শুরু হয়েছে। পরিবারের পক্ষ থেকে তাঁর রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

Advertisements

স্থপতি রাজিউদ্দীন আহমাদ এর মেয়ে শিক্ষাবিদ ও সঙ্গীতাজ্ঞ ডক্টর আহমাদ মায়া আখতারী জানিয়েছেন, স্থপতি রাজিউদ্দীন আহমাদ ফুসফুস ক্যান্সারে আক্রান্ত। কানাডার একটি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা শেষে তার চিকিৎসাও শুরু হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অত্যন্ত আধুনিক ও জটিল প্রক্রিয়ায় তার চিকিৎসা চলবে। তিনি চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে আছেন বলেও জানান ডক্টর মায়া।

অন্যদিকে, কানাডায় স্থায়ীভাবে বসবাসকারী স্থপতি রাজিউদ্দীন আহমাদ এর দুই মেয়ে জানিয়েছেন, উন্নত চিকিৎসা নিশ্চিত করতে তারা পারিবারিক ভাবে কাজ করছেন। তারা আরও জানান, রাজিউদ্দীন আহমাদ এর স্ত্রী, শিক্ষাবিদ হাবিবা আখতারী স্বপ্না ও জটিল রোগ ক্যান্সারে আক্রান্ত। তিনিও কানাডায় চিকিৎসাধীন আছেন। কানাডার জেষ্ঠ নাগরিক হিসেবে, অগ্রাধিকারে তাদের চিকিৎসা চলছে। তাদের রোগমুক্তি ও পূর্ণ সুস্থতার জন্য পরিবারের পক্ষে দেশবাসীর কাছে দোয়া কামনা কামনা করা হয়েছে।


আরো খবর