• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগরীতে জমি উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
নগরীতে জমি উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন
নগরীতে জমি উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন

ভূমিদস্যুদের হাত থেকে জমি উদ্ধার এবং দলিলে উল্লেখিত প্রকৃত মালিকদের কাছে জমি বুঝিয়ে দেওয়ার দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নগরীতে জমির প্রকৃত মালিকদের ওয়ারিশ ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেওয়া নারী-পুরুষরা বিভিন্ন দাবি সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এ সময় তারা অভিযোগ করেন, ভূমিদস্যু সুজাউদ্দৌলা গংদের হাত থেকে তাদের জমি উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।

Advertisements

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ও ভোগদখলের সমস্যায় প্রকৃত মালিকরা হয়রানির শিকার হচ্ছেন। দলিলপত্র যাচাই করে প্রকৃত মালিকদের জমি বুঝিয়ে দেওয়ার পাশাপাশি অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। মানববন্ধন থেকে জমির মালিকানা সংক্রান্ত বিষয়টি তদন্ত করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। মানববন্ধনে জমির প্রকৃত মালিকদের ওয়ারিশ, স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


আরো খবর