• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে সফল ডিজিটাল ইনফ্লুয়েন্সারদের সঙ্গে বাস্তব অভিজ্ঞতা বিনিময়

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
রাজশাহীতে সফল ডিজিটাল ইনফ্লুয়েন্সারদের সঙ্গে বাস্তব অভিজ্ঞতা বিনিময়
রাজশাহীতে সফল ডিজিটাল ইনফ্লুয়েন্সারদের সঙ্গে বাস্তব অভিজ্ঞতা বিনিময়

রাজশাহীতে সফল ডিজিটাল ইনফ্লুয়েন্সারদের সঙ্গে বাস্তব অভিজ্ঞতা বিনিময় ও দিকনির্দেশনামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার  দুপুর ১টার দিকে নগরীর ঈদগাহ রোডের নাইস কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Advertisements

সমতা নারী কল্যাণ সংস্থা (এসএনকেএস) আয়োজিত এবং সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) বাস্তবায়িত এ অনুষ্ঠানে আর্থিক সহায়তা করে সিবিএম গ্লোবাল ডিজএ্যাবিলিটি ইনক্লুশন ও সিবিএম সুইজারল্যান্ড। অনুষ্ঠানে স্ব-সহায়ক দলের সদস্যদের পাশাপাশি সফল ডিজিটাল ইনফ্লুয়েন্সার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

এর আগে বেলা ১১টার দিকে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব শুরু হয়। পরে স্বাগত বক্তব্য দেন এসএনকেএসের নির্বাহী পরিচালক মো. নজরুল ইসলাম। তিনি অনুষ্ঠানের উদ্দেশ্য ও আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন। এরপর প্রকল্প বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন সিডিডির প্রকল্প ব্যবস্থাপক শেখ মো. ফয়সাল হোসেন। প্রকল্পের অগ্রগতি নিয়ে উপস্থাপনা করেন মাঠ সংগঠক রাশিদা খাতুন।

পরে শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব ‘সফল ডিজিটাল ইনফ্লুয়েন্সারদের বাস্তব অভিজ্ঞতা বিনিময় ও দিকনির্দেশনা’। এতে ডিজিটাল প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা, সফলতার পথ, কনটেন্ট তৈরির কৌশল, সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিবাচক ব্যবহার এবং তরুণদের জন্য ডিজিটাল মাধ্যমে সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

মূল পর্বে অভিজ্ঞতা ও দিকনির্দেশনা দেন রাজশাহীর অ্যারোডেস্ক লার্নিংয়ের সিইও সুলতান মাহমুদ আনসারী। তারা নিজেদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে অংশগ্রহণকারীদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলার এসিস্ট্যান্ট কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরুল আবছার সবুজ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শরীফুল ইসলাম এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার মোসা: রহিমা রওনাক।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, কোনো মানুষই কর্মক্ষম নয় এমন নয়। পৃথিবীর অনেক দেশে এমন অনেক নজির আছে, যেখানে একজন শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষও সমাজে সবচেয়ে বড় অবদান ও বড় কাজ করে গেছেন, যা একজন সুস্থ দেহের মানুষও করতে পারেননি। সুতরাং, নিজেকে অসুস্থ বা প্রতিবন্ধী বলে পিছিয়ে থাকার প্রয়োজন নেই।

তিনি বলেন, যুগ এখন আগের চেয়ে অনেক বেশি এগিয়েছে। এই ডিজিটাল যুগে ঘরে বসে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বহু শারীরিক প্রতিবন্ধী মানুষ ভালো উপার্জন করছেন। তাছাড়া, আমাদের সরকারের যে এসডিজি প্ল্যান রয়েছে, সেখানে শুধু শারীরিকভাবে সুস্থ মানুষ নন, প্রতিবন্ধীরাও এই প্ল্যানের অংশ। আমরা সব সময় পাশে আছি। আপনাদের যে কোনো প্রয়োজনে আমরা সর্বদা পাশে থাকব।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন এসএনকেএসের নির্বাহী পরিচালক মো. নজরুল ইসলাম। পরে অংশগ্রহণকারীদের মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


আরো খবর