• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

কাকনহাট-কালীগঞ্জ সড়কে প্রেরণাপথের বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
কাকনহাট-কালীগঞ্জ সড়কে প্রেরণাপথের বৃক্ষরোপণ কর্মসূচি
কাকনহাট-কালীগঞ্জ সড়কে প্রেরণাপথের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে গোদাগাড়ীতে প্রেরণাপথ সমাজ উন্নয়ন সংস্থা ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। এর অংশ হিসেবে গত শুক্রবার কাকনহাট-কালীগঞ্জ সড়কের দুই কিলোমিটার জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ সময় প্রেরণাপথ সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি সারোয়ার কামাল, সাধারণ সম্পাদক সাইমুজ্জামান নাইম, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Advertisements

কর্মসূচির অংশ হিসেবে এরই মধ্যে কাকনহাট-কালীগঞ্জ সড়কের এক কিলোমিটার রাস্তায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। এ ছাড়া রসুলপুর ও কুমেদপুর কবরস্থান প্রাঙ্গণে আরও ১০০টি চারা রোপণ করেন সংস্থার স্বেচ্ছাসেবীরা। এলাকার পরিবেশ সুসংহত করা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গ্রামীণ পর্যায়ে এমন সবুজ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা। রোপণ করা চারাগুলো যেন যথাযথভাবে বেড়ে উঠতে পারে, সে লক্ষ্যে নিয়মিত পরিচর্যা ও সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন সংস্থার স্বেচ্ছাসেবীরা।


আরো খবর