বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি, রাজশাহী শাখার নতুন ৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ১৩ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সমিতির উপদেষ্টাদের উপস্থিতি ও সম্মতি এবং সাধারণ সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। এর আগে কমিটির মেয়াদ শেষ হওয়ায় গত ৯ আগস্ট জরুরি সভায় আলোচনার মাধ্যমে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
নবগঠিত আহ্বায়ক কমিটিতে স্বপ্ন অফসেট প্রিন্টিং প্রেসের মো. মাসুম রহমান (শামীম) আহ্বায়ক এবং অগ্রণী অফসেট প্রিন্টার্সের মো. মোমিন ইসলাম নিশান সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্য সদস্যরা হলেন এবিসি স্ক্রিন প্রিন্টার্সের এম. এ. আওয়াল টিটু, অনন্যা প্রিন্টিং অ্যান্ড গ্রাফিক্সের মো. শাহিন, এমকে গ্রাফিক্স অ্যান্ড প্রিন্টিংয়ের খুরশীদ আল মাহমুদ, রাজশাহী প্রিন্ট মিডিয়ার মো. তৌহিদুল ইসলাম (ডলার), এম.আর. অফসেট প্রিন্টিং প্রেসের মো. রকিব আলম, দিপ্ত অফসেট অ্যান্ড ডিজিটাল প্রিন্টের মো. জাহিদুল ইসলাম (রুসেল) এবং বিপুল অফসেট প্রেসের মো. বিপুল হাসান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত আহ্বায়ক কমিটি ১৩ আগস্ট থেকে আগামী ৯০ দিনের মধ্যে বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির (রাজশাহী শাখা) গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এ ছাড়া আগামী ৯০ দিনের মধ্যে সংগঠনকে একটি গঠনমূলক পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়ন করবে আহ্বায়ক কমিটি। পরে নির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।