• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগরীর ৫ মাদরাসায় রক্ত বন্ধন ফাউন্ডেশনের কুরআন ও রেহেল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
নগরীর ৫ মাদরাসায় রক্ত বন্ধন ফাউন্ডেশনের কুরআন ও রেহেল বিতরণ
নগরীর ৫ মাদরাসায় রক্ত বন্ধন ফাউন্ডেশনের কুরআন ও রেহেল বিতরণ

দ্বীনি শিক্ষার প্রসার, নতুন হাফেজ তৈরি এবং কোমলমতি শিক্ষার্থীদের নীতি-নৈতিকতাসম্পন্ন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মানবিক উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন ‘রক্ত বন্ধন ফাউন্ডেশন’। এ কর্মসূচির আওতায় নগরীর পাঁচটি মাদরাসার ১৫৬ জন শিক্ষার্থীর মধ্যে পবিত্র কুরআন শরিফ ও রেহেল বিতরণ করা হয়েছে।

Advertisements

শনিবার দুপুর ১২টায় আয়োজিত অনুষ্ঠানে আল আদনান নূরানী মাদরাসা (টিকাপাড়া, বাসার রোড), আয়শা সিদ্দিকা মাদরাসা (বিনোদপুর, খোঁজাপুর), আল-হেরা ইসলামিক একাডেমি (জামিরা), দারুল কালিমা এতিমখানা মাদরাসা (জয়পুর) এবং দারুল ইহসান মাদরাসার (জয়পুর) শিক্ষার্থীদের হাতে এসব ধর্মীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে রক্ত বন্ধন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হাফেজ নুরুজ্জামান, জেনারেল সেক্রেটারি ডা. নূর সালেম, অর্থসচিব তামান্না মুস্তারী ও নির্বাহী সদস্য সামিয়া সুলতানা লিনা উপস্থিত ছিলেন। এ সময় ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরাও উপস্থিত থেকে কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেন।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, কোমলমতি শিক্ষার্থীরা যেন কুরআন শিক্ষায় উৎসাহিত হয়ে সমাজ ও দেশের জন্য প্রকৃত ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, সেই লক্ষ্যেই এ সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। ইসলামের প্রচার ও মানবিক সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের কল্যাণ ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আরো খবর