• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে বিএনসিসির ডেঙ্গু সচেতনতামূলক র‌্যালি ও মশক নিধন অভিযান

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
রাজশাহীতে বিএনসিসির ডেঙ্গু সচেতনতামূলক র‌্যালি ও মশক নিধন অভিযান
রাজশাহীতে বিএনসিসির ডেঙ্গু সচেতনতামূলক র‌্যালি ও মশক নিধন অভিযান

বর্ষা মৌসুমে এডিস মশার প্রকোপ ও ডেঙ্গু রোগের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজশাহীতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) উদ্যোগে সচেতনতামূলক র‌্যালি ও মশক নিধন অভিযান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ৩১ বিএনসিসি ব্যাটালিয়ন, মহাস্থান রেজিমেন্টের আয়োজনে এবং রাজশাহী কলেজ ও রাজশাহী সরকারি সিটি কলেজের ব্যবস্থাপনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Advertisements

কর্মসূচির শুরুতে বিএনসিসির ক্যাডেটদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। ক্যাডেটরা ব্যানার, ফেস্টুন ও বিএনসিসির পতাকা নিয়ে কলেজ ক্যাম্পাস ও নগরীর গুরুত্বপূর্ণ প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় র‌্যালি থেকে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার আহ্বান জানানো হয়। র‌্যালি শেষে রাজশাহী কলেজ ক্যাম্পাস ও আশপাশের সম্ভাব্য এডিস মশার প্রজননস্থলে মশক নিধনের ওষুধ ছিটানো হয়। পাশাপাশি বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণের উদ্যোগ নেওয়া হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহাস্থান রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ গোলাম কবির, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ইব্রাহিম আলী এবং উপাধ্যক্ষ প্রফেসর আবু ইউনুছ আলী। এছাড়া মহাস্থান রেজিমেন্টের বিএনসিসিও, পিইউও, সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা, সামরিক প্রশিক্ষকসহ বিভিন্ন কলেজের বিএনসিসি ক্যাডেটরা উপস্থিত ছিলেন।


আরো খবর