• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহী কলেজ ইসলামিক কালচারাল ফোরামের নেতৃত্বে লাবিব-আসমাউল-ইমতিয়াজ

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
রাজশাহী কলেজ ইসলামিক কালচারাল ফোরামের নেতৃত্বে লাবিব-আসমাউল
রাজশাহী কলেজ ইসলামিক কালচারাল ফোরামের নেতৃত্বে লাবিব-আসমাউল

রাজশাহী কলেজে আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের ইসলামিক কালাচারাল ফোরাম (আরসিআইসিএফ) এর নতুন কমিটি গঠন করে আরবি ও ইসলাম শিক্ষা বিভাগ। মঙ্গলবার আরসিআইসিএফ এর প্রধান উপদেষ্টা আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আব্দুর রকিব ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক জাকিরুল ইসলাম এবং আরবি ও ইসলাম শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. আফাজ উদ্দিনের এক যৌথ বিবৃতিতে কমিটির নাম ঘোষণা করেন। ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী আব্দুর রহমান লাবিবকে প্রধান সমন্বয়ক করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে আরসিআইসিএফ।

Advertisements

উক্ত কমিটিতে প্রধান সমন্বয়ক ২০২২-২৩ শিক্ষাবর্ষের আব্দুর রহমান লাবিব এবং যুগ্ম সমন্বয়ক-১ ২০২২-২৩ শিক্ষাবর্ষের আসমাউল হক ও যুগ্ম সমন্বয়ক-২ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ইমতিয়াজ রহমান। ইসলামিক কালচারাল ফোরাম রাজশাহী কলেজে সকল ইসলামি দিবস সমূহে প্রতিযোগিতার আয়োজন করে থাকে।

কোরআন তেলওয়াত, আযান, হামদ, নাতে রাসূল, ইসলামিক গজল, রচনা প্রতিযোগিতা, কুইজ সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে। এছাড়াও প্রতি বছর রাজশাহী কলেজের বিভিন্ন কো-কারিকুলার অ্যাকটিভিটিস এবং ইসলামি দিবস আয়োজন করে আসতেছে আরসিআইসিএফ।


আরো খবর