• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহী কলেজ মিরর ডিবেটিং ক্লাবের নেতৃত্বে মাহী-রাশমী

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
রাজশাহী কলেজ মিরর ডিবেটিং ক্লাবের নেতৃত্বে মাহী-রাশমী
রাজশাহী কলেজ মিরর ডিবেটিং ক্লাবের নেতৃত্বে মাহী-রাশমী

রাজশাহী কলেজের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন রাজশাহী কলেজ মিরর ডিবেটিং ক্লাবের কার্যনির্বাহী কমিটি ২০২৬-২৭ গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহী উল বিন নূর এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই বর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী হুমাইরা রাশমী শিমরণ। রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী এবং ক্লাবের উপদেষ্টা অধ্যাপক হাবিবুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

Advertisements

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো: হৃদয়, যুগ্ম-সম্পাদক রিমা ইসলাম স্বর্ণালী এবং ফেরদৌস আরা শিফা, সাংগঠনিক সম্পাদক কায়েস আহমেদ এবং আবু সুফিয়ান, কোষাধ্যক্ষ সাবিহা আহমেদ, প্রকাশনা সম্পাদক সিয়াম জামান এবং ইমরান রাহাত এবং দপ্তর সম্পাদক সুমাইয়া সানজিদা। এছাড়াও জ্যৈষ্ঠ নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন আল শাহরিয়ার নাঈম, রুকাইয়া গালিবা প্রমি, আহমেদ জুবায়ের এবং নুসরাত সাজিয়া।


আরো খবর