• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহী ক্যাডেট কলেজের শতভাগ জিপিএ-৫ পাওয়ার রেকর্ড

চারঘাট প্রতিনিধি
সর্বশেষ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
রাজশাহী ক্যাডেট কলেজের শতভাগ জিপিএ-৫ পাওয়ার রেকর্ড
রাজশাহী ক্যাডেট কলেজের শতভাগ জিপিএ-৫ পাওয়ার রেকর্ড

জাতীয় পর্যায়ের ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমলেও ফলাফলের ধারাবাহিক ঈর্ষণীয় সাফল্য ধরে রেখেছে দেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রাজশাহী ক্যাডেট কলেজ। ২০২৬ শিক্ষাবর্ষে এসএসসি পরীক্ষায় এই প্রতিষ্ঠান থেকে ৪৯ জন অংশগ্রহণ করেন। পরীক্ষার্থীর সবাই গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। সোমবার (১০ আগস্ট) রাজশাহী ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম আজিজুল হক শতভাগ জিপিএ-৫ অর্জনের বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisements

অধ্যক্ষ জানান, কঠোর শৃঙ্খলা, মানসম্মত পাঠদান এবং নিয়মিত অনুশীলনের ফলেই এ বছরও ৪৯ জন পরীক্ষার্থীর সবাই সর্বোচ্চ সাফল্য ‘গোল্ডেন জিপিএ-৫’ অর্জন করতে পেরেছে। রাজশাহী ক্যাডেট কলেজের এই গৌরবোজ্জ্বল ঐতিহ্য ক্যাডেটদের মেধা ও একাগ্রতারই প্রতিফলন।

তিনি আরও বলেন, ক্যাডেট কলেজে কেবল প্রাতিষ্ঠানিক পাঠদানই নয়, বরং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনে মৌলিক সামরিক প্রশিক্ষণ এবং নিয়মিত খেলাধুলা পরিচালনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ ও সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সহপাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণের ব্যাপক সুযোগ রয়েছে। পাঠ্যক্রম ও নৈতিক শিক্ষার সমন্বয়ে ক্যাডেটদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।


আরো খবর