• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাগমারায় এসএসসিতে ফেল করে আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
বাগমারায় এসএসসিতে ফেল করে আত্মহত্যা
বাগমারায় এসএসসিতে ফেল করে আত্মহত্যা

বাগমারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে কারিনা পাল (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার গণিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, নিহত কারিনা পাল ওই গ্রামের কাঞ্চন কুমার পালের মেয়ে। তিনি চাঁন্দেরআড়া উচ্চবিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে অংশ নিয়েছিলেন।

Advertisements

স্থানীয় ও পুলিশ জানায়, সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর কারিনা জানতে পারে, তিনি দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছে। ফলাফল জানার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়ে। একপর্যায়ে মায়ের সঙ্গে কথা বলে নিজ কক্ষে চলে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচানো অবস্থায় দেখতে পান।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, এসএসসি পরীক্ষায় দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার পর ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আরো খবর