• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগর পুলিশের অভিযাগে গ্রেপ্তার ২৪

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
নগর পুলিশের অভিযাগে গ্রেপ্তার ২৪
নগর পুলিশের অভিযাগে গ্রেপ্তার ২৪

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে নানা অপরাধের অভিযোগে মোট ২৪ জনকে আটক করা হয়েছে। আরএমপির উপ-কমিশনার গাজিউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৫ জন, মাদক মামলায় ৮ জন এবং অন্যান্য মামলায় ১১ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী।

Advertisements

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট, নগদ অর্থ ও মোবাইল ফোনসহ ১ জনকে গ্রেপ্তার করেছে। রোববার রাত ২ টার দিকে রাজপাড়া থানার লক্ষীপুর শেরশাহ রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো: বিপ্লব (২৯) একই এলাকার রেবিউল ইসলাম বাবুর ছেলে। এ সময় তার হেফাজত থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে নগদ ১৩ হাজার ৮০০ টাকা এবং ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া ও শাহমখদুম থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মাদক বিক্রির নগদ অর্থসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার বিকেল পৌনে ৪টার দিকে রাজপাড়া থানা পুলিশ বসুয়া বটতলা গ্রামের মুনসুর আলীর ছেলে শাকিব আহমেদ (২৫) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে শাকিবকে গ্রেপ্তার করে। রাজপাড়া থানা পুলিশ একই দিন রাত আনুমানিক পৌনে ৯টার দিকে কাজিহাটা এলাকায় অভিযান পরিচালনা করে একই এলাকার লুৎফর রহমানের ছেলে শাহরিয়ার রহমান আকাশ (২৭)কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে রাখা ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রাজপাড়া থানা পুলিশ শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে দাশপুকুর আইডি বাগানপাড়া মোড়ে অভিযান পরিচালনা করে একই থানার ডিঙ্গাডোবা, লক্ষীপুর পাঠারমোড় কাঠমিল এলাকার মৃত সাজ্জাত আলী রমজানের ছেলে তানজিম রায়হান (২২)কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে ২৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে ১টি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৫০০টাকা জব্দ করা হয়।

অন্যদিকে শনিবার সকাল ১১টার দিকে শাহমখদুম থানা পুলিশ মধ্য নওদাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে রাতুল ইসলাম (২৯)কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে রাখা ১৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো করা হয়েছে।


আরো খবর