• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

জিয়াউর রহমানের আদর্শে সব জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা গুরুত্ব পেয়েছে: ঈশা

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
জিয়াউর রহমানের আদর্শে সব জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা গুরুত্ব পেয়েছে: ঈশা
জিয়াউর রহমানের আদর্শে সব জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা গুরুত্ব পেয়েছে: ঈশা

বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে বিভিন্ন জনগোষ্ঠীর ঐতিহ্য গভীরভাবে জড়িয়ে আছে। মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের মানুষের অধিকার জিয়াউর রহমানের আদর্শে সব জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা গুরুত্ব পেয়েছে বলে মন্তব্য করেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। রোববার বেলা ১১ টার দবকর আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীর মুন লাইট গার্ডেন সেন্টারে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Advertisements

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সব জনগোষ্ঠীর মর্যাদা ও অধিকার নিশ্চিত করা প্রয়োজন। আদিবাসী জনগোষ্ঠীর অধিকার ও সংস্কৃতি সংরক্ষণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এর আগে সকাল ১০টায় নগরীর আলুপট্টি মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে বিভিন্ন আদিবাসী জাতিগোষ্ঠীর মানুষ ঐতিহ্যবাহী পোশাক ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরে অংশ নেন। র‌্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুন লাইট গার্ডেন সেন্টারে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি গণেশ মার্ডির সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা। সভায় বিশেষ অতিথি ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য মো. সাইফুল ইসলাম হিরক, জাতীয় আদিবাসী পরিষদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বাবুল রবিদাস, সহসভাপতি রাজকুমার শাও, সাংগঠনিক সম্পাদক আমিন কুজুর, কেন্দ্রীয় সদস্য সুসেন কুমার শ্যামদুয়ার ও মাহফুজুল হাসনাইন হিকোল।

আলোচনা সভা শেষে বিভিন্ন আদিবাসী জাতিগোষ্ঠীর অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নৃত্য, গান ও ঐতিহ্যবাহী পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী আন্তর্জাতিক আদিবাসী দিবসের কর্মসূচি শেষ হয়।


আরো খবর