• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে ৬৭০ বোতল এসকাফ জব্দ ছোট্ট স্বপ্নর এক যুগে পদার্পণ, নতুন কমিটি ঘোষণা রাজশাহীতে (ওয়াটসফেম)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নেসকোর হেড অফিস রাজশাহীতেই থাকছে ভূমিমন্ত্রীর ঘোষণায় উজ্জীবিত রাজশাহীবাসী বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এবং কনসালটেন্ট ফার্মের বিশেষজ্ঞদের সাথে মতবিনিময় খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আয়না ঘরে রাখা হবে: এমপি মিলন বিজয়ের আগমুহূর্তে রক্তাক্ত রাজশাহী রাবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ইবনে সিনা রাজশাহীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে (ওয়াটসফেম)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
রাজশাহীতে (ওয়াটসফেম)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
রাজশাহীতে (ওয়াটসফেম)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীর বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় রাইটার্স অ্যান্ড ট্রেইনার্স সোসাইটি ফর এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট (ওয়াটসফেম)-এর উদ্যোগে নগরীর মুরশইল এলাকায় শুক্রবার এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়। বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিককে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং রোপণের পাশাপাশি গাছের পরিচর্যার প্রতিও সমান গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাবিবুল আলম শিমুল। তিনি বলেন, একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

এসময় আয়োজক সংগঠনের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, সদস্য, পরিবেশকর্মী, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত বৃক্ষরোপণের অঙ্গীকার ব্যক্ত করা হয়।


আরো খবর