• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম
নেসকোর হেড অফিস রাজশাহীতেই থাকছে ভূমিমন্ত্রীর ঘোষণায় উজ্জীবিত রাজশাহীবাসী বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এবং কনসালটেন্ট ফার্মের বিশেষজ্ঞদের সাথে মতবিনিময় খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আয়না ঘরে রাখা হবে: এমপি মিলন বিজয়ের আগমুহূর্তে রক্তাক্ত রাজশাহী রাবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ইবনে সিনা রাজশাহীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহী থেকে কোনো প্রতিষ্ঠানই কোথাও যাবে না: ভূমিমন্ত্রী মিনু জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজশাহীতে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত জুলাই অভ্যুত্থান কোনো একক গোষ্ঠীর নয়: এমপি মিলন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এবং কনসালটেন্ট ফার্মের বিশেষজ্ঞদের সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এবং কনসালটেন্ট ফার্মের বিশেষজ্ঞদের সাথে মতবিনিময়
বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এবং কনসালটেন্ট ফার্মের বিশেষজ্ঞদের সাথে মতবিনিময়

রাজশাহী রেশম কারখানায় প্রধানমন্ত্রীর বিশেষ সরকারী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক) ড. সাইমুম পারভেজ বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এবং কনসালটেন্ট ফার্মেও বিশেষজ্ঞদের সাথে মতবিনিময় করেন। রেশম কারখানা আধুনিকায়ন এবং ক্লাস্টারভিত্তিক উদ্যোক্তা তৈরি শীর্ষক সম্ভাব্যতা সমীক্ষা (ঋবধংরনরষরঃু ঝঃঁফু) প্রকল্পের অংশ হিসেবে এই মতবিনিময়ের আয়োজন করা হয়।

এই সময় প্রধানমন্ত্রীর বিশেষ সরকারী বলেন, রেশম শিল্পের অতীত ঐতিহ্য পুনরুদ্ধার করতে হবে। এজন্য বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডসহ জড়িত সকলকে একত্রে কাজ করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই শিল্প এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। মতবিনিময়ের পূর্বে তিনি রাজশাহী রেশম কারখানা পরিদর্শন করেন। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক তৌফিক আল মাহমুদ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মহোদয়কে রেশম কারখানার কার্যক্রম, গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রম, বাংলাদেশে রেশম শিল্পের উন্নয়নে বর্তমান সময়ে গৃহীত কর্মকান্ড ও রেশম কারখানার বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত করেন।

তিনি শো-রুমে রাজশাহী রেশম কারখানায় উৎপাদিত ঐতিহ্যবাহী রাজশাহী সিল্ক পণ্য গরদ শাড়ি, নকশা খচিত শাড়ি, প্রিন্ট শাড়ি, টু-পিস, পাঞ্জাবীর কাপড়, বলাকা সিল্ক, বিভিন্ন থান কাপড় এর গুণগতমান এবং রেশম পণ্যের চাহিদাসহ বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন। এ সময়, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক (অর্থ ও পরিকল্পনা) ড. এম, এ মান্নান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পরিকল্পনা-২ শাখার উপসচিব এবং প্রকল্প পরিচালক মুখলেসুর রহমান, পরিচালক (প্রশাসন) নাছিমা খাতুন, পরিচালক রেজা হাসান, কনসালটেন্সি ফার্মের বিশেষজ্ঞদল এবং বোর্ডের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো খবর