• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬

বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা।

Advertisements

সকাল ৯:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্লাজা চত্বরে চিত্রাঙ্কন ও বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত হয় কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ইমেইলে রচনা জমা দেওয়ার শেষ তারিখ ধরা হয় ৬ আগস্ট ।

আলোচনাপর্ব শুরু হয় সকাল ১১টায়। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ আলোচনা সভায় শুরুতে জাতীয়সংগীত পরিবেশন করা হয়। এরপর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রাক্তন শিক্ষার্থী, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ সাকিব আনজুমসহ সকল শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক আবু জাফর মো. সাদি। সভায় উপস্থিত বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, গণতান্ত্রিক মূল্যবোধ, স্বাধীনতা, ন্যায়বিচার এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও দায়িত্ববোধ জাগ্রত করার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে তারা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় তরুণ সমাজকে ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা, ট্রেজারার প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ, রেজিস্ট্রার লে. কর্নেল খালেদ বিন ইউসুফ (অব.), বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীবৃন্দ।


আরো খবর