• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহী থেকে কোনো প্রতিষ্ঠানই কোথাও যাবে না: ভূমিমন্ত্রী মিনু

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
রাজশাহী থেকে কোনো প্রতিষ্ঠানই কোথাও যাবে না: ভূমিমন্ত্রী মিনু
রাজশাহী থেকে কোনো প্রতিষ্ঠানই কোথাও যাবে না: ভূমিমন্ত্রী মিনু

কোনো ঠিকাদারের বক্তব্যে রাজশাহী থেকে কোনো প্রতিষ্ঠান কোথাও যাবে না বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

Advertisements

বুধবার (৫ আগস্ট) দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্যবিষয়ক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, এখানে যারা চাকরি করেন, তাদের মধ্যে কিছু ফ্যাসিবাদের দোসর বিভিন্ন ধরনের চক্রান্তে লিপ্ত রয়েছে। কিন্তু কোনো ঠিকাদার কে কী বলল, কোথায় কী হবে, তাতে কিছু যায় আসে না। এটি রাজশাহী। রাজশাহীর প্রতিষ্ঠান রাজশাহীতেই থাকবে।

তিনি আরও বলেন, নেসকো কেন, রাজশাহী থেকে কোনো প্রতিষ্ঠানই কোথাও যাবে না। রাজশাহী আমার সবার আগে। আমার কাছে মন্ত্রিত্ব, এমপি বা মেয়রের পদ বড় বিষয় নয়। এই মাটিতে আমার জন্ম, এই মাটিতেই আমার মৃত্যু হবে।

মিজানুর রহমান মিনু বলেন, আল্লাহ আমাকে অনেক সম্মান দিয়েছেন। জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমার অনেক দায়িত্ব রয়েছে। এই ভূমির জন্য প্রয়োজনে আমি যেকোনো সময় জীবন উৎসর্গ করতে প্রস্তুত। তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই।


আরো খবর